বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

৪ দেশের বাধায় আটকে গেল হামাস-ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
৪ দেশের বাধায় আটকে গেল হামাস-ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাব


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকমী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে চলামান যুদ্ধ মানবিক কারণে বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে করা রাশিয়ার প্রস্তাব পাস হয়নি। গতকাল সোমবার (১৬ অক্টোবর) নিরাপত্তা পরিষদে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। খবর রয়টার্স।

রাশিয়ার দেওয়া প্রস্তাবটি পাস করার জন্য ৯টি ভোটের প্রয়োজন ছিল। কিন্তু প্রস্তাবের পক্ষে পাঁচটি দেশ ভোট দেয়। আর চারটি দেশ বিপক্ষে এবং ছয়টি দেশ ভোটদানে বিরত ছিল। ওই প্রস্তাবে ইসরাইলের উপর হামলার জন্য হামাসকে নিন্দা না করায় এর বিপক্ষে ভোট দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স।

গত শুক্রবার এক পৃষ্ঠার খসড়া প্রস্তাবটি পেশ করেছিল রাশিয়া। ওই প্রস্তাবে জিম্মিদের মুক্তি, মানবিক সহায়তা সুযোগ এবং প্রয়োজনে বেসামরিক নাগরিকদের নিরাপদ সরিয়ে নেওয়ারও আহ্বান জানানো হয়। সেখানে হামাসের নাম উল্লেখ না করে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা ও সমস্ত সন্ত্রাসবাদের নিন্দা করা হয়েছিল।

ভোটের পরে রাশিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘আজ সারা বিশ্ব রক্তপাত বন্ধ করার জন্য নিরাপত্তা পরিষদের পদক্ষেপের জন্য অপেক্ষা করছিল। কিন্তু পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিরা সেই প্রত্যাশাকে স্তব্ধ করেছে।’

এদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, ‘হামাসের নিন্দা করতে ব্যর্থ হয়ে রাশিয়া একটি সন্ত্রাসী গোষ্ঠীকে আড়াল করছে। যারা নিরপরাধ বেসামরিক লোকদের বিরুদ্ধে নৃশংসতা চালাচ্ছে। এটা নিন্দনীয়। এটা ভণ্ডামি ও এটা সমর্থন যোগ্য নয়।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর