বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

৪ বছরের সন্তান, অশান্তির মাঝেই স্ত্রীর গলা টিপে ধরল স্বামী! ছটফট করতে করতে সব শেষ!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


Last Updated:

ভাতারের পালার দাসপাড়ায় গৃহবধূ পূজা দাসকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে স্বামী বিজয় দাসকে গ্রেফতার করেছে পুলিশ। পূজার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

স্ত্রীকে শ্বাসরোধ করে খুন! ধৃতের ফাঁসি চাইছে মৃতার আত্মীয় পরিজনস্ত্রীকে শ্বাসরোধ করে খুন! ধৃতের ফাঁসি চাইছে মৃতার আত্মীয় পরিজন
স্ত্রীকে শ্বাসরোধ করে খুন! ধৃতের ফাঁসি চাইছে মৃতার আত্মীয় পরিজন

অশান্তির মাঝেই স্ত্রীর গলা টিপে ধরে স্বামী। তাতেই মৃত্যু হয় গৃহবধূ পূজার। চব্বিশ ঘন্টার মধ্যেই ঘটনার কিনারা করল ভাতার থানার পুলিশ। পূজার স্বামী বিজয়কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে এদিন বর্ধমান আদালতে তোলা হয়।

পূর্ব বর্ধমানের ভাতারের পালার দাসপাড়া এলাকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা কিনারা করল ভাতার থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্বামী স্ত্রীর অশান্তির জেরে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে স্বামী। ধৃতের নাম বিজয় দাস। তার বাড়ি ভাতারের পালার গ্রামে। নিহত গৃহবধূর নাম ক্ষান্ত মাঝি ওরফে পূজা দাস।

স্হানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলীর শুনুরিয়া গ্রামের বাসিন্দা খান্ত মাঝি। বছর কয়েক আগে তাঁর বিবাহ হয়েছিল। তাদের একটি চার বছরের সন্তান রয়েছে। মনোমালিন্যের জেরে বছর দুয়েক ধরে তাঁর স্বামীর সঙ্গে সেভাবে যোগাযোগ ছিল না ক্ষান্তর। হোটেলকর্মী এক বন্ধুর মারফত ক্ষান্তর সঙ্গে যোগাযোগ হয় ভাতারের পালার গ্রামের বাসিন্দা পেশায় কাচ মিস্ত্রী বিজয় দাসের। দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়। একাধিকবার দুজনে বিভিন্ন জায়গায় বেড়াতেও গিয়েছিলেন।

মাস আটেক আগে বিজয় ক্ষান্ত মাঝিকে ভাতারে নিজের বাড়িতে নিয়ে আসে। আনুষ্ঠানিকভাবে দুজনের বিবাহ না হলেও স্বামী-স্ত্রীর মতোই থাকতো দুজনে। মাঝেমধ্যেই দুজনের মধ্যে বাইরে ঘুরতে যাওয়া নিয়ে অশান্তির ঘটনা ঘটত। সোমবারও ওই একই বিষয় নিয়ে বিজয়ের সঙ্গে অশান্তি হয় ক্ষান্তর। বচসা থেকে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। স্ত্রীকে ঘুষি লাথি মেরে নিজের হাতকেও রক্তাক্ত করে বিজয়। এরপরে ক্ষান্তকে শ্বাসরোধ করে খুন করে বিজয়। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিজয়। বর্ধমানের নবাহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহতের বাবা দুঃশাসন মাঝি এ বিষয়ে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।মঙ্গলবার ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার রুজু করে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। ধৃতেকে হেফাজতে নিয়ে ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত চালাবে ভাতার থানার পুলিশ। দোষী ব্যক্তির ফাঁসির দাবি জানান মৃতার পরিবারের লোকজন।

Next Article

ক্রেতা নয়! এরা কারা? দোকানে এসেই শাটার নামিয়ে দিয়ে যা করল…ভয়ে কাঁপছে এলাকা!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর