বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

৬ মাস নিখোঁজ পর হঠাৎ থানায় সেই পুলিশ কর্মকর্তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৯০ সময় দেখুন
৬ মাস নিখোঁজ পর হঠাৎ থানায় সেই পুলিশ কর্মকর্তা


আন্তর্জাতিক ডেস্ক

মুম্বাই পুলিশের সাবেক প্রধান ৫৯ বছর বয়সী পরমবীর সিং বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্থানীয় একটি থানায় হাজির হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

এর আগে, চলতি বছরেরর মে মাসে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর থেকেই নিখোঁজ ছিলেন এই শীর্ষ পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) পরমবীর সিং নিজের গ্রেফতার ঠেকাতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। সে সময় তার আবেদন মঞ্জুর করে তাকে তদন্তে সহায়তার আদেশ দেওয়া হয়।

তবে, মে মাসের পর থেকে এই পুলিশ কর্মকর্তা কোথায় ছিলেন তা জানা যায়নি। তবে তার আইনজীবী সোমবার শীর্ষ আদালতকে জানান পরমবীর সিং ভারতেই আছেন। কিন্তু, রাজ্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন আশঙ্কায় লুকিয়ে আছেন।

বুধবার (২৪ নভেম্বর) বেশ কয়েকটি সম্প্রচারমাধ্যম দাবি করে পরমবীর সিং তাদের জানিয়েছেন তিনি চন্ডিগড় শহরে আছেন। সেখানেই তার পারিবারিক বাড়ি। আর খুব শিগগিরই তিনি মুম্বাই ফিরবেন।

প্রসঙ্গত, পরমবীর সিংয়ের বিরুদ্ধে অন্তত চারটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। রিয়েল এস্টেট, হোটেল ব্যবসায়ীরা এসব মামলা দায়ের করেন। মহারাষ্ট্র সরকার গঠিত একটি প্যানেলের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন পরমবীর সিং। এর পরিবর্তে তার আইনজীবীরা তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর