বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়

৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৭৪ সময় দেখুন
৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ


ঢাকা: অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশনা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২০ মে) রাতে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

জানা গেছে, শিক্ষার্থীদের মানসিক চাপের কথা বিবেচনা করে গেল মাসে জারি করা এ নির্দেশনা স্থগিত করেছে মন্ত্রণালয়।

‎মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৯ এপ্রিল সূত্রস্থ স্মারকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বর্ণিত বিজ্ঞপ্তিতে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে জেএসসি পরীক্ষা স্থগিত আছে। তাছাড়া, একজন শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকালীন এবং ৯ম শ্রেণিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করে থাকে। শিক্ষার্থীদের ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশন বাড়তি চাপ সৃষ্টি করবে এবং অভিভাবকদের মনে বিরূপ প্রভাব তৈরি করবে বিধায় সকল শিক্ষা বোর্ডের আওতাধীন ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন স্থগিত করা প্রয়োজন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom