রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

৮ দফা বাস্তবায়নের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৯০ সময় দেখুন
৮ দফা বাস্তবায়নের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন


বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের বৈঠক বাতিল ও ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা‘র আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ৫২ শতাংশ বাঙালি জনগোষ্ঠীর পক্ষ থেকে উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে জানাচ্ছি যে, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ নামে যে কমিশন গঠন করা হয়েছে সেখানে পার্বত্য বাঙালিদের কোনো প্রতিনিধি নেই। কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহিত হওয়ার আইন থাকায় এই কমিশন থেকে একপেশে যেকোনো ধরনের সিদ্ধান্ত আসার আশঙ্কা রয়েছে।

এই ধরণের একপেশে সিদ্ধান্তের ফলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বৃহৎ বাঙালি জনগোষ্ঠী ভূমিহীন হয়ে যেতে পারে বলে আশংঙ্কা রয়েছে।

এসময় বক্তারা আরো বলেন, আগামী ১৯ অক্টোবর সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের শাখা কার্যালয়ে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে কমিশনের সকল সদস্যকে নিয়ে এক সভা আহবান করা হয়েছে, উক্ত সভাকে কেন্দ্র করে স্থানীয় বাঙালি জনগোষ্ঠী চরমভাবে ক্ষুব্ধ।

তাই পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) ঘোষিত ৮ দফা দাবি মানার আগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোনো বৈঠক করা যাবে না। অন্যথায় সভাস্থল ঘেরাও, অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)-এর সহ-সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.ইব্রাহীমসহ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)-এর নেতা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর