সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

৮ দলের সমঝোতা নিয়ে অপতথ্য প্রচার না করার আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৫ সময় দেখুন
৮ দলের সমঝোতা নিয়ে অপতথ্য প্রচার না করার আহ্বান


ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আট দলের সমঝোতা নিয়ে গণমাধ্যমে অপতথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ফজলুল করীম বলেন, আপনারা দীর্ঘদিন যাবৎ আন্তরিকতা এবং পেশাদারিত্ব বজায় রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য রাজনৈতিক দলের খবরাখবর জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। আপনাদের প্রতি আমাদের আন্তরিকতা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিরন্তর। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গেছে আট দলের সমঝোতা সংক্রান্ত বিভিন্ন নিউজে কেউ কেউ কিছু অপতথ্য, অসত্য তথ্য এবং টুইস্টিং ব্যবহার করছেন। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত বেদনার। আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করবো আপনাদের কাছ থেকে জনগণ শতভাগ সত্য এবং পেশাদার সংবাদ পাবে। দেশ-জাতি ও মানবতার স্বার্থে আপনাদের পেশাদারিত্ব অনেক বেশি জরুরি।

প্রসঙ্গত, গত কয়েকদিন যাবত বিভিন্ন গণমাধ্যমে আসন্ন নির্বাচনে আট দলের সমঝোতা হচ্ছে না বলে সংবাদ প্রকাশ করা হয়। বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) কয়েকটি গণমাধ্যমে প্রকাশ করা হয় জামায়াত জোট ছাড়ছেন চরমোনাই পীর ও মামুনুল হক। ওই নিউজে বলা হয়, আসন নিয়ে টানাটানিতে ভেঙে যাচ্ছে আট দলীয় জোট। এসব বিষয়ে আট দলের নেতারা বলেন, আমাদের মধ্যে কোনো জোট হয়নি যে ভেঙে যাবে। আমরা আগামী নির্বাচনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেব। একটি আসনে আমাদের একজন প্রার্থী থাকবে। এ নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। আট দলের সঙ্গে আরও কয়েকটি দল যোগ দেওয়ার সম্ভবনা রয়েছে। শিগগিরই এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর