সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

৮ মে থেকে সশরীরে ক্লাস ও পরীক্ষায় ফিরছে ঢাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ মে, ২০২৪
  • ১০১ সময় দেখুন
৮ মে থেকে সশরীরে ক্লাস ও পরীক্ষায় ফিরছে ঢাবি


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাবি: তীব্র তাপপ্রবাহের কারণে গত ২১ এপ্রিল থেকে অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসায় আগামী বুধবার (৮ মে) থেকে সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারা দেশের ওপর দিয়ে চলমান তীব্র তাপদাহ সহনশীল পর্যায়ে আসায় আগামী ৮ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

সারাবাংলা/আরআইআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর