বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

৯৭ বছর বয়সে নির্বাচনে প্রার্থী হচ্ছেন মাহাথির মোহাম্মদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১০৭ সময় দেখুন
৯৭ বছর বয়সে নির্বাচনে প্রার্থী হচ্ছেন মাহাথির মোহাম্মদ


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: আধুনিক মালয়েশিয়ার রূপকারখ্যাত সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ফের নির্বাচনে প্রার্থী হচ্ছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন।

মাহাথির মোহাম্মদের বয়স ৯৭। এবারের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না সে ব্যাপারে জল্পনা চলছিল। তবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাহাথির জানান, নিজ সংসদীয় আসন লাংকাউই থেকে লড়বেন তিনি। এটিই তার শেষ নির্বাচন হতে যাচ্ছে বলেও জানান তিনি।

এবারের নির্বাচনে তিনি তার নিজ দল হোমল্যান্ড ফাইটার্স পার্টির হয়ে নির্বাচনে প্রার্থী হবেন। নির্বাচনে প্রার্থী হলেও প্রধানমন্ত্রী পদের জন্য লড়বেন না বলে জানান তিনি। মাহাথির জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তার দল ১২০টি আসনে প্রার্থী দেবে।

এর আগে সোমবার মালয়েশিয়ার পার্লামেন্ট ভেঙে দেন সেদেশের প্রধানমন্ত্রী ইসমাইল সাব্রি ইয়াকুব। এর ফলে আগামী নভেম্বরের মধ্যে মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করতে পারে।

মাহাথির মোহাম্মদ একটানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে স্বেচ্ছায় পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেন তিনি। অবসর গ্রহণের দীর্ঘ ১৫ বছর পর ৯২ বছর বয়েসে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাথির মোহাম্মদ আবারও রাজনীতিতে আসেন। ২০১৮ সালের ৯ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জয়ের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ২০২০ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর