Last Updated:
আলিপুরদুয়ার, অনন্যা দে: টানা বৃষ্টিতে জল থৈ থৈ মাঠ ঘাট, ডুবেছে চাষের জমি। ফলে মানুষজনের চলাচলে যেমন সমস্যা হচ্ছে তেমনই মাথায় হাত কৃষকদের। এবার জলে ভর্তি চাষের জমির অবস্থা দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ হওয়ার দশা কৃষকের। জমি থেকে উদ্ধার হল ১০ ফুট লম্বা বার্মিজ পাইথন।
মাদারিহাট ব্লকের দক্ষিণ মাদারিহাট এলাকার এক কৃষক এদিন চাষের জমিতে গিয়েছিলেন জাল আনতে। সেই জাল নিতে গিয়েই তিনি দেখেন তাতে জড়িয়ে আছে বিরাট বড় বার্মিজ পাইথন সাপ। জালের সামনে গিয়ে ওই কৃষক অত বড় সাপ দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন। শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
বার্মিজ পাইথনটি সাধারণত অ-বিষাক্ত এবং এদের ত্বক গাঢ় বাদামি রঙের হয়, যাতে কালো রঙের ছোপ ছোপ দাগ থাকে। এরা শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এই সাপটিকে আদ্র স্থানে বেশি দেখা যায়। তবে এর বিষ নেই। বনকর্মীরা মাদারিহাটের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন। এরকম সাপ ফের দেখা গেলে বনদফতরে খবর দিতে বলা হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 14, 2025 6:05 PM IST