মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

100 year old bankura stall offers tasty snacks at very low cost – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
100 year old bankura stall offers tasty snacks at very low cost – News18 Bangla


নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, শালবনি, বাঁকুড়া: মাত্র চার টাকার জাম্বো সাইজের বেগুনি। গরম, মুচমুচে, খেতে একেবারে অতুলনীয়। বাঁকুড়ার এই দোকানে ৪ টাকার জাম্বো সাইজের সুস্বাদু বেগুনি ছাড়াও পাওয়া যায় মাত্র ২ টাকার চা। তাছাড়া রয়েছে ভাতের থালার মতো বড় মুচমুচে পাঁপড়। আর তর সইছে না? এখনই ছুটে যাবেন এই  দোকানে? ছোট হলেও নয় নয় করে প্রায় ১০০ বছরের পুরনো এই দোকান। এই স্বাদে গন্ধে অতুলনীয় জাম্বো বেগুনিতে মজতে চলে আসুন ছাতনা রোডে শালবনী এলাকায় “শুভদার দোকান”-এ।

গরম তেলে ছেড়ে দেওয়া হচ্ছে পাঁপড়। আর তার পরই ম্যাজিকের মতো উঠছে কুলোর মতো বড় বড় পাঁপড় ভাজা। এই পাঁপড় ভাজা এবং  বেগুনি নিতে চাতক পাখির মতো সর্বদা ভিড় লেগেই থাকে। মাত্র চার টাকার বেগুনি এবং দুই টাকার চায়ের যোগান দিতে গিয়ে এক সেকেন্ডও দোকানে দম ফেলার সুযোগ পান না বর্তমান মালিক শুভসন্তু কুন্ডু এবং তাঁর মা তাপসী কুন্ডু।

আরও পড়ুন :  ১৯ বছর পর ফের লেখাপড়া শুরু করে মেয়ের সঙ্গে কলেজে স্নাতক স্তরে পড়ছেন মা

ক্রেতাদের মতে পুরো বাঁকুড়ায় এত ভাল বেগুনি আর কোথাও পাওয়া যায় না। দোকানটির কাঠামো অত্যন্ত পুরনো হয়ে যাওয়ায় পাশেই খুলতে চলেছে নবনির্মিত ঝা চকচকে আরও একটি আউটলেট। বাইরের চাকচিক্য বাড়লেও আইটেমগুলি থাকবে একই রকম এবং দামও থাকবে সমান। এমনটাই জানিয়েছেন শালবনীর “শুভদার দোকানের” মালিক শুভসন্তু কুন্ডু।

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Bankura, Food, Snacks



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর