মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

5G Smartphones under budget, বাজেটের মধ্যে ফাইভ জি স্মার্টফোন – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১০৭ সময় দেখুন
5G Smartphones under budget, বাজেটের মধ্যে ফাইভ জি স্মার্টফোন – News18 Bangla


#কলকাতা: দেশের বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই ৫জি নেটওয়ার্ক পরিষেবা চালু হয়ে গিয়েছে। এর ফলে ব্যবহারকারীরা খুবই দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু তা ব্যবহার করার জন্য অবশ্য তাঁদের ৫জি এনেবেল ফোন হাতে রাখতে হবে।

যাঁদের ফোনে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে না, তাঁরা যদি নতুন ফোন কেনার কথা চিন্তা-ভাবনা করে থাকেন, তাহলে তাঁদের জন্য রয়েছে সুখবর! কারণ ভারতের বাজারে ৩০,০০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ৫জি স্মার্টফোন।

আরও পড়ুন- ‘ইউজার নট ফাউন্ড” মেসেজ পেয়েছেন ইনস্টাগ্রামে? কেন এই মেসেজ দেখানো হয় জানলে অবাক

Nothing Phone 1:এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসর। তা-ছাড়া এই ফোনে ব্যবহার রয়েছে ৬.৫৫ ইঞ্চির স্ক্রিন এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আর ক্যামেরাতেও থাকছে দারুন চমক।

৫০ মেগাপিক্সেলের ২টি রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এই ফোনের আকর্ষণীয় ফিচারের মধ্যে অন্যতম। এই ফোনটির ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭ হাজার ৪৪৯ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম পড়বে প্রায় ২৯ হাজার ৪৯৯ টাকা।।

Realme GT Neo 3T:এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। ৬.৪৩ ইঞ্চির স্ক্রিন বিশিষ্ট এই ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এ-ছাড়াও এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। রিয়েলমি-র এই ফোনে রয়েছে ৫,০০০ এমএইচ ব্যাটারি। আর Realme GT Neo 3T-র দাম ২৯ হাজার ৯৯৯ টাকা।

Samsung Galaxy A33 5G:এই ফোনে ব্যবহার করা হয়েছে এক্সিনস ১২৮০ প্রসেসর। স্যামসাঙের এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির স্ক্রিন এবং সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। এই ফোনে চারটি ক্যামেরা রয়েছে চারটি ক্যামেরা। তার মধ্যে অন্যতম হল- ৪৮ মেগাপিক্সেলের মূল বা রিয়ার ক্যামেরা।

এ-ছাড়াও রয়েছে আল্ট্রা ওয়াইড, ডেপথ এবং ম্যাক্রো ক্যামেরা। এই ফোনের দুই রকম স্টোরেজ মডেল রয়েছে, যার দাম যথাক্রমে ২৮ হাজার ৪৯৯ টাকা এবং ২৯ হাজার ৯৯৯ টাকা।

আরও পড়ুন- ১ বছর আগে সমুদ্রে পড়ে যায় iPhone 8 Plus! জলের তলেও করছিল কাজ! ঘটল অবাক কাণ্ড

OnePlus Nord 2T 5:এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ ৫জি প্রসেসর। এই ফোনে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি রেজোলিউশন যুক্ত অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির স্ক্রিন।

এতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা। এ-ছাড়াও এই ফোনের সামনের দিকে ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। ওয়ানপ্লাসের এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৮ হাজার ৯৯৯ টাকা।

Motorola Edge 30:এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ জি প্রসেসর। এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির স্ক্রিন এবং ফুল এইচডি ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা।

এ-ছাড়াও এই ফোনে ব্যবহার করা আছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। স্টোরেজ অনুযায়ী, মোটোরোলার ফোন দুই রকম স্টোরেজ মডেলে পাওয়া যাচ্ছে, যার দাম যথাক্রমে ২৭ হাজার ৯৯৯ টাকা এবং ২৯ হাজার ৯৯৯ টাকা

Published by:Suman Majumder

First published:

Tags: 5G, 5G Smartphone



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর