সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

5g-update-in-india-how-to-enable-5g-on-your-iphone | Apple তার নতুন আপডেট এনেছে, জেনে নিন iPhone-এ ৫জি পরিষেবা চালুর পদ্ধতি – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১০৭ সময় দেখুন
5g-update-in-india-how-to-enable-5g-on-your-iphone | Apple তার নতুন আপডেট এনেছে, জেনে নিন iPhone-এ ৫জি পরিষেবা চালুর পদ্ধতি – News18 Bangla


ভারতে চালু হয়ে গিয়েছে ৫জি সার্ভিস। ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও ভারতের বেশ কয়েকটি শহরে ইতিমধ্যেই চালু করে দিয়েছে ৫জি সার্ভিস। জানা গিয়েছে যে ভারতে ৪জি নেটওয়ার্কের থেকে ৫জি সার্ভিস ১০ গুণ বেশি ইন্টারনেট স্পিড দেবে। ৫জি সার্ভিস ব্যবহার করার জন্য নিজেদের ফোনে ৫জি সাপোর্ট করাটা অবশ্য দরকার। ভারতে বেশ কয়েকটি আইফোনের মডেলে সাপোর্ট করে ৫জি সার্ভিস। অ্যাপলের তরফে জানানো হয়েছে যে, তাদের বেশ কয়েকটি ডিভাইসে চালু করা হতে পারে ৫জি সার্ভিস।

অ্যাপল ভারতে তাদের আইফোনে ৫জি সার্ভিস চালু করার জন্য ব্যবহার করতে চলেছে আইওএস ১৬ আপডেট। অ্যাপল ইতিমধ্যেই এই কাজ শুরু করে দিয়েছে। তারা তাদের ডিভাইজে চালু করছে আইওএস ১৬.২ বিটা ভার্সন। সকল ইউজারদের জন্য আগামী মাসেই নতুন এই বেটা ভার্সন চালু করে দেওয়া হবে। এর ফলে অ্যাপলের বেশ কয়েকটি আইফোনে সাপোর্ট করবে ৫জি সার্ভিস।

আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক’টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে

এক নজরে দেখে নেওয়া যাক ভারতে কোন কোন আইফোন মডেলে সাপোর্ট করবে ৫জি সার্ভিস… 

– iPhone SE 2022

– iPhone 12

– iPhone 12 Mini

– iPhone 12 Pro

– iPhone 13

– iPhone 13 Mini

– iPhone 13 Pro

– iPhone 13 Pro Max

– iPhone 14

– iPhone 14 Plus

– iPhone 14 Pro

– iPhone 14 Pro Max

এবার এক নজরে দেখে নেওয়া যাক আইফোনে ৫জি এনেবল করার উপায়…

– এর জন্য সবার প্রথমে নিজেদের আইফোনে beta.apple.com/profile ওয়েবসাইট ওপেন করতে হবে।

– এরপর অ্যাপলের অফার করা প্যাকেজ ডাউনলোড এবং ইনস্টল করতে হবে।

– এরপর নিজেদের আইফোনের সেটিং অপশনে যেতে হবে।

– এরপর বেটা সেটিং General – VPN and Device Management এনেবল করতে হবে। এরপর আইওএস ১৬ বিটাতে ক্লিক করতে হবে।

– এরপর সেটিং অপশনে গিয়ে General – Software Update করতে হবে আইওএস ১৬.২ বেটার জন্য।

– এরপর নিজেদের আইফোন বেটা ভার্সনের মাধ্যমে চলা শুরু করবে।

– এরপর আবার নিজেদের আইফোনের সেটিং অপশনে যেতে হবে।

– এরপর মোবাইল ডেটা অপশনে ক্লিক করতে হবে।

– এরপর ভয়েস অ্যান্ড ডেটা অপশনে ক্লিক করতে হবে। সেখানেই ৪জি, ৫জি এবং অটো অপশন রয়েছে।

– এরপর সেখান থেকে নিজেদের পছন্দ মতো ৪জি অথবা ৫জি নেটওয়ার্ক বেছে নিতে হবে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: 5G Network, IPhone



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর