মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

5G আর দূরে নয়! ডিজিটাল জগতে বিপ্লব আনছে Jio, ইঙ্গিত RIL-এর বার্ষিক রিপোর্টে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৫৬ সময় দেখুন
5G আর দূরে নয়! ডিজিটাল জগতে বিপ্লব আনছে Jio, ইঙ্গিত RIL-এর বার্ষিক রিপোর্টে


#পাটনা:

5G পরিষেবা কবে শুর হবে দেশে! এই প্রশ্ন এখন অনেকের মনেই রয়েছে। ইতিমধ্যে একাধিক নেটওয়ার্ক 5G ট্রায়াল শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্ননির্ভতার মন্ত্র মেনে দেশজ সংস্থাগুলিই ডিজিটাল জগতে নতুন স্রোত আনার লক্ষ্যে ঝাঁপিয়েছে। চিনা প্রযুক্তিকে না বলেছে ভারত। 5G পরিষেবা শুরুর ব্যাপারে রিলায়েন্স জিও কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। ইতিমধ্যে ডিজিটাল জগতে বিপ্লব আনার প্রস্তুতি শুরু করেছে Jio. নেক্সট জেনারেশন ফাইভ জি-র পথে অনেকটাই এগিয়ে গিয়েছে সংস্থাটি। RIL-এর বার্ষিক রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে ডিজিটাল মার্কেটে বিপ্লব আনতে পারে জিও। আর সেটা এখন স্রেফ সময়ের অপেক্ষা।

রিলায়েন্স জিও ইতিমধ্যে ত্রিশ লাখ মোবাইল ব্রডব্যান্ড সাবস্ক্রাইবারের জন্য নেটওয়ার্ক ক্যাপাসিটি তৈরি করে ফেলেছে। Qualcomm ও Jio মিলে দেশে 5G-র ট্রায়াল শুরু করেছিল। Jio 5G ইতিমধ্যে 1 Gbps ইন্টারনেট স্পিড গতির মাইলস্টোন ছুঁয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বার্ষিক রিপোর্টে ফাইভ জি ক্ষেত্রে এই প্রগতির উল্লেখ করেছেন। বার্ষিক রিপোর্ট আরও বলছে, Jio ও Qualcomm-এর তৈরি করা 5G কাঠামো virtualised RAN (vRAN) সমৃদ্ধ। যা দেশের 5G নেটওয়ার্কের পরিকাঠামো ও সার্ভিসের জন্য একেবারে যথাযথ। জিও আসন্ন 5G স্মার্টফোনেও 1 Gbps ইন্টারনেট গতি টেস্ট করা হয়েছে। সাফল্যও মিলেছে। আসলে রিলায়েন্স যে কোনও জায়গায় খুব কম খরচে 5G পরিষেবা প্রদান করতে বদ্ধপরিকর।

দেশে 5G পরিষেবার কথা ওঠার পর থেকেই সবরকম খাতে মোট ৫০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে রিলায়েন্স জিও। ভারতে ইন্টারনেটে মাধ্যমেই প্রতিটি ঘরে পৌঁছতে চায় জিও। বার্ষিক রিপোর্ট বলছে, জিও ১৩টি গ্লোবাল বিনিয়োগকারীর থেকে ইতিমধ্যে ১, ৫২, ০৫৬ কোটি টাকা অর্থ সংগ্রহ করেছে। আর এসবই করা হচ্ছে, দেশের ইন্টারনেট ব্যবস্থাকে নতুন রূপ দেওয়ার জন্য। আগামী কয়েক বছরে জিও ওয়্যার নেটওয়ার্কের ব্যাপারেও কাজ করবে। ডিজিটাল পথেই কয়েক কোটি ভারতীয়র ঘরে পৌঁছতে চায় জিও। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিকাজ, প্রযুক্তি- যে কোনও ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার নতুন দিশা দেখাতে পারে। সেই কথা মাথায় রেখেই দেশের প্রতিটি কোণায় ইন্টারনেট ছড়িয়ে দিতে চাইছে রিলায়েন্স জিও।

Published by:Suman Majumder

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর