বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

বাল্য বিয়ে মুক্ত হচ্ছে নীলফামারী পৌরসভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ সময় দেখুন
বাল্য বিয়ে মুক্ত হচ্ছে নীলফামারী পৌরসভা


নূর আলম, নীলফামারী প্রতিনিধি ::

নীলফামারী পৌরসভা এলাকাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্যানেল মেয়র ইয়াসিন আলী। এতে স্বাগত বক্তব্য দেন ওর্য়াল্ড ভিশন নীলফামারী এপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।

পৌর নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, সহকারী প্রকৌশলী হামিদুর রহমান, কাউন্সিলর ময়নুল ইসলাম ও নারী ওয়ার্ড কাউন্সিলর রতনা রানী বক্তব্য দেন সভায়।

এতে জানানো হয় নীলফামারী পৌর এলাকায় ১৪বছর থেকে ২১বছর বয়সী ১হাজার ২৬৫জন ছেলে ও ১২ থেকে ১৮বছর বয়সী ১হাজার ১২১জন মেয়ে রয়েছে। ছেলে ও মেয়েদের এই সময়টি অত্যন্ত ঝুকিঁপুর্ণ কারণ এ
সময়ের মধ্যেই বাল্য বিয়ের শিকার হতে পারে ছেলে কিংবা মেয়েটি। বলা হয় একজনও যাতে বাল্য বিয়ের শিকার না হয় উঠান বৈঠক, আলোচনা সভা, সচেতনতা মুলক কার্যক্রম, মতবিনিময় সভা       অনুষ্ঠিত হবে বিভিন্ন অংশীজনদের নিয়ে।

ওর্য়াল্ড ভিশন নীলফামারী এপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম জানান, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২৩৮৬জন শিশুকে আমরা পর্যবেক্ষণ করবো যাতে তারা বাল্য বিয়ের শিকার না হয়।

আশা করছি এ বছরের শেষের দিকে নীলফামারী পৌরসভা এলাকাকে বাল্য বিয়ে মুক্ত হিসেবে ঘোষণা করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর