বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

হিলিতে দিনব্যাপি নিজ হাতের তৈরি পণ্য প্রদর্শনী ও পিঠা উৎসব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ সময় দেখুন
হিলিতে দিনব্যাপি নিজ হাতের তৈরি পণ্য প্রদর্শনী ও পিঠা উৎসব


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

নিজ হাতের তৈরি বাহারি স্বাদের পিঠা,রকমের তৈরি পোষাক নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো দিনাজপুরের হিলিতে দিন ব্যাপি নারী উদ্যোক্তাদের পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী। ঘরে ঘরে নারী উদ্যোক্তা তৈরী করতেই এমন মেলার আয়োজন করেছেন বলে জানান আয়োজকরা।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় উইমেনস এন্ড ই কমার্স ট্রাস্ট দিনাজপুরের আয়োজনে হাকিমপুর সরকারী ডিগ্রি কলেজ মাঠে এর আয়োজন করা হয়। এরপর দুপুর ১২ টায় এর উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অমিত রায়।

এসময় সেখানে হাকিমপুর থানা ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম,প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, উইমেনস এন্ড ই-কমার্স ট্রাস্টে দিনাজপুরের কো-অর্ডিনেটর রেহেনা খাতুন রতœাসহ হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ীর নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। মেলায় ১৯ টি স্টল বসছেন।

মেলায় কেউ নিয়ে এসেছেন নিজ হাতের তৈরি বিভিন্ন রকমের ও বাহারি স্বাদের শীতকালীন পিঠা, কেউবা নিয়ে এসেছেন হাতের তৈরি বিভিন্ন রকমের তৈরী পোষাক। নারী উদোক্তাদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে কলেজ প্রাঙ্গনে মিলন মেলায় পরিণত হয়। অংশগ্রহণ করতে পেরে খুশি সংশ্লিষ্টরা।

দিনাজপুর কো- অর্ডিনেটর ইউমেনস ও ই-কমার্স ট্রাস্ট এর মোছা: রেহেনা খাতুন রত্না বলেন, ঘরে ঘরে নারী উদ্যোক্তা তৈরি করার জন্য আজকেই এই আয়োজনা করা হয়েছে। আজকে আমরা হাকিমপুর উপজেলা দিয়ে শুরু করেছি। নারী যেন বসে না থাকে সবাই যেন এই কাজ করে দেশকে আরও এগিয়ে নিয়ে যায় সেই লক্ষে আমরা জেলার ১৩টি উপজেলার প্রত্যেকটি গ্রামে যাবো। আর প্রত্যন্ত গ্রামাঞ্জলের ঘরে ঘরে নারী উদ্যোক্তা তৈরি হোক এটাই আমাদের প্রত্যাশা। আমরা পর্যাক্রমে দিনাজপুর জেলার দক্ষিণ অঞ্চলের বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও ফুলবাড়ীতে এমন আয়োজন করবো।

হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার অমিত রায় বলেন,এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। নারীর ক্ষমতায়নে এমন উদ্যোগে সবধরণের সহয়োগীতা উপজেলা প্রশাসন থেকে করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর