সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

Aadhaar Voter Card Linking: ভুয়ো ভোটার আটকাতে বড় পদক্ষেপ, এবার আধার-ভোটার কার্ড সংযুক্তিকরণ! কী জানাল কমিশন?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন


Last Updated:

মঙ্গলবার এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইউআইডিএআই কর্তৃপক্ষ এবং অন্যান্য বিশেষজ্ঞদের উপস্থিতিতে একটি বৈঠক হয়৷

আধার ভোটার কার্ড সংযুক্তিকরণের সিদ্ধান্ত৷ প্রতীকী ছবিআধার ভোটার কার্ড সংযুক্তিকরণের সিদ্ধান্ত৷ প্রতীকী ছবি
আধার ভোটার কার্ড সংযুক্তিকরণের সিদ্ধান্ত৷ প্রতীকী ছবি

নয়াদিল্লি: আধার প্যান, আধার রেশন কার্ডের সংযুক্তিকরণের পর এবার আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের পালা৷ খুব শিগগিরই এই প্রক্রিয়া শুরু হবে বলে মঙ্গলবার সরকারি ভাবে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন৷ গত বেশ কিছুদিন ধরেই ভুয়ো ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনের উপরে চাপ বাড়াচ্ছিল তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী শিবিরের অধিকাংশ দল৷ তারই মধ্যে আধার-ভোটার কার্ড সংযুক্তিকরণের ঘোষণা করে দিল কমিশন৷

মঙ্গলবার এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইউআইডিএআই কর্তৃপক্ষ এবং অন্যান্য বিশেষজ্ঞদের উপস্থিতিতে একটি বৈঠক হয়৷ সেই বৈঠকেই আধার- ভোটার কার্ড সংযুক্তিকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিবৃতি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, ভারতীয় সংবিধানের ৩২৬ ধারা অনুযায়ী শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটাধিকার পাওয়ার অধিকারী৷ আধার শুধুমাত্র একজনের পরিচিতিকে নিশ্চিত করে৷ ফলে ভারতীয় সংবিধানের ৩২৬ ধারা এবং ২৩ (৪), ২৩(৫) এবং ২৩(৬) অনুচ্ছেদ এবং ১৯৫০ জনপ্রতিনিধিত্ব আইনে ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী আইন মেনেইআধার এবং ভোটার কার্ডের সংযুক্তিকরণ করা হবে৷

আরও পড়ুন: তৃণমূলকে হারাতে এক হয়ে লড়ুন, বিধায়কদের আর্জি শুনে কী বললেন দিলীপ-শুভেন্দু? বিধানসভায় সাক্ষাৎ দুই নেতার

তবে এই সংযুক্তিকরণ কীভাবে করা হবে, তার প্রযুক্তিগত খুঁটিনাটি দিক খতিয়ে দেখতে খুব শিগগিরই ইউএডিএআই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করবে জাতীয় নির্বাচন কমিশন৷ ২০২১ সালে প্রথম বার আধার নম্বর এবং ভোটার কার্ড সংযুক্তিকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল৷ ২০২২ সাল থেকে ভোটাররা চাইলে স্বেচ্ছায় তাঁদের আধার নম্বর সংগ্রহ করতে শুরু করেছিল জাতীয় নির্বাচন কমিশন৷ এতদিন আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবেই শুধুমাত্র স্বীকৃতি দেওয়া হত৷

একজন ভারতীয় নাগরিকের নামে একটিই আধার নম্বর থাকে৷ ফলে আধার এবং ভোটার কার্ডের সংযুক্তিকরণ সম্পন্ন হলে ভুয়ো ভোটারদের দাপট নির্বাচন কমিশন কার্যত বন্ধ করতে পারবে বলেই মনে করা হচ্ছে৷ ২০২৫ সালের জানুয়ারি মাসের হিসেব অনুযায়ী ভারতে নথিভুক্ত ভোটারের সংখ্যা ৯৯.১ কোটি৷

বাংলা খবর/ খবর/দেশ/

Aadhaar Voter Card Linking: ভুয়ো ভোটার আটকাতে বড় পদক্ষেপ, এবার আধার-ভোটার কার্ড সংযুক্তিকরণ! কী জানাল কমিশন?

Next Article

Crime News: দ্বিতীয় বিয়ে করতে না পেরে ছেলেকে খুন ৭৬ বছরের বিপত্নীক বাবার! জানালেন, কোনও অনুশোচনা নেই!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর