Last Updated:
কলকাতা: সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু। ঘটনাটি নিউটাউন থানা এলাকার আনন্দপল্লীর। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তারেরা।
স্থানীয় সূত্রে খবর, চা খেতে বাড়ি থেকে বের হয়েছিলেন ওই ব্যক্তি। রাস্তায় উঠে হেঁটেই যাচ্ছিলেন। অভিযোগ, তখনই পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মেরে পালিয়ে যায়। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
আরও পড়ুন: ২০২৫ সালের CBSE-র দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা কবে থেকে শুরু? ঘোষিত সূচি
শহরে প্রতিনিয়ত বাড়ছে পথ দুর্ঘটনা। খবরে কান পাতলেই শোনা যায় দুর্ঘটনার খবর। সম্প্রতি রোমহর্ষক একটি পথ দুর্ঘটনার কথা সামনে এসেছে। ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে ৬ জনের মৃত্যু, একজন আহত। ঘটনাটি ঘটেছে দেরাদুনে। তিন জন পুরুষ ও তিন মহিলা সহ ছয়জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। তারপর থেকে পথযাত্রীদের মধ্যে বেড়েছে বিস্তর আতঙ্ক। তবু রেষারেষি কিংবা পথদুর্ঘটনার কমতি নেই।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
November 21, 2024, 9:51 AM IST
Accident: চা খেতে বেরিয়েই সব শেষ…! পিছন থেকে ধাক্কা মারল গাড়ি, রক্ষা পেল না আর… নিউটাউনে ভয়ঙ্কর ঘটনা