Last Updated:
শোভন দাস, কেশপুর: শনিবার বিকেল নাগাদ নাড়াজোল থেকে কেশপুরের দিকে আসার পথে মহিষদা পেট্রোল পাম্পের কাছে রাস্তার ধারে জড়ো করে রাখা ইটে দ্রুত গতিতে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের, আহত হয় আরও ৩ জন।
মৃত দুই ব্যক্তির নাম, ক্ষুদিরাম মান (৫৮) ও শুভ্রদীপ ঘোষ (২৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রত্যেকের বাড়ি কেশপুর থানার অন্তর্গত কলাগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িটিতে মোট পাঁচজন ছিল। প্রত্যক্ষদর্শী নাসেরা বিবি জানান, দোকান খুলতে এসেছিলাম হঠাৎ করে দেখলাম, একটি চারচাকা গাড়ি কেশপুরের দিকে আসছিল খুব দ্রুত গতিতে, কিছু বুঝে ওঠার আগেই ইটে ধাক্কা মারে।
চিৎকার শুরু করে পাশে থাকা লোকজন, গিয়ে দেখলাম ঘটনাস্থলে ২ জন মারা যায়। তবে এরা মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়। আহতদের প্রথমে কেশপুর এবং পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
শোভন দাস
Kolkata,West Bengal
August 09, 2025 6:45 PM IST