বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

Air Hostess Assaulted: বেডে শুয়ে থাকা বিমানসেবিকাকে পর পর যৌন নির্যাতন হাসপাতালের পুরুষ কর্মীদের…দাঁড়িয়ে দেখল ২ নার্স! বীভৎস ঘটনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৮ সময় দেখুন


Last Updated:

বাড়ি ফিরে, তিনি তাঁর স্বামীকে ঘটনাটি জানিয়েছিলেন এবং তারপর দম্পতি পুলিশে অভিযোগ দায়ের করেন। সাদার পুলিশ স্টেশনে অজ্ঞাত হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

News18News18
News18

নয়াদিল্লি: যাত্রী পরিষেবায় একচুলও খামতি রাখেন না তিনি৷ অথচ, সেই তিনিই যখন অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তখন তাঁকে হতে হল যৌন নির্যাতনের শিকার৷ এক বিমানসেবিকার সঙ্গে গুরুগ্রামে এমন লজ্জাজনক ঘটনা ঘটেছে, যা আক্ষরিক অর্থেই অশ্লীল এবং অমানবিক৷ বেসরকারি হাসপাতালে তিনি যখন ভেন্টিলেশনে, তখন তাঁর উপরে যৌন নির্যাতন চালিয়েছেন হাসপাতালেরই এক কর্মী৷

গত ৫ এপ্রিল হোটেলের পুলে সাঁতার কাটার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানে ৯ এপ্রিল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন তিনি।

পুলিশের কাছে অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, তিনি আধোজ্ঞানশূন্য অবস্থায় যখন আইসিইউতে ভেন্টিলেটরে ছিলেন তখন তাঁর উপরে যৌন নির্যাতন চালায় হাসপাতালের কয়েকজন কর্মী। অভিযোগে ওই মহিলা লিখেছেন, ‘‘৬ এপ্রিল, আমি যখন ভেন্টিলেটরে ছিলাম যখন হাসপাতালের কয়েকজন পুরুষ কর্মী আমার উপরে যৌন নির্যাতন চালিয়েছিল৷’’

আরও পড়ুন: আবারও ভূমিকম্প! এবারেও কেঁপে উঠল দিল্লি-এনসিআর, পড়শি দেশেই কেন্দ্র ভূকম্পের, মাত্রা ৫.৬

বাড়ি ফিরে, তিনি তাঁর স্বামীকে ঘটনাটি জানিয়েছিলেন এবং তারপর দম্পতি পুলিশে অভিযোগ দায়ের করেন। সাদার পুলিশ স্টেশনে অজ্ঞাত হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

গুরুগ্রাম পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন যে, নির্যাতিতার বিবৃতি ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।

আরও পড়ুন: এবার বন্দেভারতে বৈষ্ণোদেবী…কত রাখা হল ভাড়া? কোথা থেকেই বা মিলবে ট্রেন, মোদির হাতে শনিবারই উদ্বোধন

এফআইআরের মতে, বছর ৪৬-এর ওই মহিলা শারীরিকভাবে দুর্বল থাকায় কথা বলার বা পুরুষের অশ্লীল আচরণ প্রতিরোধ করার অবস্থায় ছিলেন না। “ঘরে দু’টি নার্স ছিল, কিন্তু তারা হস্তক্ষেপ করেনি,” এফআইআরে লিখেছেন ওই মহিলা।

পুলিশ মুখপাত্র আশ্বস্ত করেছেন যে অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।

বাংলা খবর/ খবর/দেশ/

Air Hostess Assaulted: বেডে শুয়ে থাকা বিমানসেবিকাকে পর পর যৌন নির্যাতন হাসপাতালের পুরুষ কর্মীদের…দাঁড়িয়ে দেখল ২ নার্স! বীভৎস ঘটনা

Next Article

Crime News: প্রেমিকের সঙ্গে মিলে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে স্বামীকে খুন জনপ্রিয় ইউটিউবারের! বাইকে করে দু’জনে দেহ ফেলে এল নর্দমায়!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর