মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Air India Plane Crash Update: মে ডে বলে পাইলটের আর্তনাদ, তার পরের ১৫ সেকেন্ডে কী ঘটেছিল? আহমেদাবাদ কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৬৮ সময় দেখুন


Last Updated:

বিপদ বুঝতে পেরেই প্রায় ৮২০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা থাকা পাইলট সুমিত সবরওয়াল এটিসি-কে সতর্ক করেছিলেন৷

আহমেদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান৷ ছবি- পিটিআইআহমেদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান৷ ছবি- পিটিআই
আহমেদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান৷ ছবি- পিটিআই

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমানটি ভেঙে পড়ার আগে মে ডে বলে চিৎকার করে এটিসি-র সাহায্য চেয়েছিলেন দুই পাইলট৷ বিমানটি ভেঙে পড়ার পরই এই তথ্য সামনে এসেছিল৷ কিন্তু এবার জানা গেল, পাইলটরা সাহায্য চাইলেও পাল্টা তাঁদের সঙ্গে যোগাযোগ করার সময়টুকুও পায়নি আহমেদাবাদ বিমানবন্দরের এটিসি-র আধিকারিকরা৷

ব্লুমবার্গে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, অভিশপ্ত এআই১৭১-এর পাইলট সুমিত সবরওয়ালের মে ডে বলে সতর্কবার্তা এটিসি-তে পৌঁছয়৷ সঙ্গে সঙ্গে এটিসি-র পক্ষ থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটির দুই পাইলটের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টাও হয়৷ কিন্তু পাইলটের মে ডে বলে এই চিৎকারের ঠিক ১৫ সেকেন্ডের মাথায় বিমানটি একটি বহুতলের ছাদে আছড়ে পড়ে৷

বিপদ বুঝতে পেরেই প্রায় ৮২০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা থাকা পাইলট সুমিত সবরওয়াল এটিসি-কে সতর্ক করেছিলেন৷ এটিসিতে ভেসে আসা তাঁর শেষ আর্তনাদে শোনা গিয়েছিল, মে ডে… বিমান শক্তি হারাচ্ছে, ভেসে থাকার ক্ষমতা নেই! সবওয়ালের এই আর্তনাদের ঠিক কয়েক সেকেন্ড পরই বিমানটি ভেঙে পড়ে৷

বিমান এবং জলপথ পরিবহণের ক্ষেত্রে চরম বিপদের মুহূর্তেই এই মে ডে শব্দবন্ধটি ব্যবহার করা হয়৷ ফরাসি একটি শব্দ থেকে এই মে ডে শব্দবন্ধটির উৎপত্তি৷ সাঙ্কেতিক এই শব্দবন্ধ সাহায্য চাওয়ার জন্য ব্যবহার করা হয়৷

তদন্তে এখনও পর্যন্ত জানা গিয়েছে, আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে ছেড়ে ৬৫২ ফুট পর্যন্ত উপরে উঠেছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি৷ তার পরই প্রতি মিনিটে ৪৭৫ ফুট বেগে নীচে নামতে শুরু করে সেটি৷

এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি-র তদন্তেও এখনও পর্যন্ত বিমানটির দুটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়াকেই দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ কারণ দুর্ঘটনার আগে বিমানটি ঠিক কোন পরিস্থিতির মধ্যে পড়েছিল তা বুঝতে ফ্লাইট সিমুলেটর ব্যবহার করে দেখেন তদন্তকারীরা৷ ল্যান্ডিং গিয়ার নামিয়ে রেখে এবং বিমানটির ডানার ফ্ল্যাপ উপরের দিকে তোলা অবস্থায় ফ্লাইট সিমুলেটরে এআই১৭১ বিমানটির মতো পরিস্থিতি তৈরি করা হয়৷ সেই পরীক্ষার ফল দেখে তদন্তকারীদের মনে হয়েছএ, শুধুমাত্র এই দুটি কারণে বিমান ভেঙে পড়া সম্ভব নয়৷

বাংলা খবর/ খবর/দেশ/

Air India Plane Crash Update: মে ডে বলে পাইলটের আর্তনাদ, তার পরের ১৫ সেকেন্ডে কী ঘটেছিল? আহমেদাবাদ কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর