মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Akash Deep Create 3 Unique World Records After Score Half Century In IND vs ENG 5th Test 2nd Innings, ইংরেজদের ‘ধোলাই’ করে ৩টি বিশ্বরেকর্ড আকাশ দীপের, বাংলার ক্রিকেটারের বড় কীর্তি | খেলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৮৬ সময় দেখুন


Last Updated:

Akash Deep Create 3 Unique World Records: শনিবার দ্য ওভালে টেস্টের তৃতীয় দিনে আকাশ দীপের ব্যাটিং পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। নাইট ওয়াচম্যান হিসেবে নেমে তিনি তার প্রথম টেস্ট হাফ-সেঞ্চুরি করেন, যা ভারতের জন্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

(Photo-AP)(Photo-AP)
(Photo-AP)

শনিবার দ্য ওভালে টেস্টের তৃতীয় দিনে আকাশ দীপের ব্যাটিং পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। নাইট ওয়াচম্যান হিসেবে নেমে তিনি তার প্রথম টেস্ট হাফ-সেঞ্চুরি করেন, যা ভারতের জন্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১২টি চার মেরে ৯৪ বলে ৬৬ রান করে লাঞ্চের ঠিক আগে গাস অ্যাটকিনসনের বলে আউট হন তিনি। কঠিন পিচে বাংলার বোলারের এই ব্যাটিং পারফরম্যান্স সত্যিই কুর্নিশ যোগ্য।

আকাশ দীপের এই ইনিংস বিশেষ, কারণ তার আগে আকাশ দীপের প্রথম-শ্রেণির ব্যাটিং গড় ছিল মাত্র ১১.৪৮। তবুও তিনি ইংল্যান্ডে চারে ব্যাট করে হাফ-সেঞ্চুরি করা সচিন, কোহলি ও গিলের মতো ব্যাটসম্যানদের পাশে নাম লেখান। এছাড়াও, ২০১১ সালের পর তিনিই প্রথম ভারতীয় নাইটওয়াচম্যান যিনি ইংল্যান্ডে টেস্টে হাফ-সেঞ্চুরি করলেন।

এর আগেই এজবাস্টনে বল হাতে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন আকাশ দীপ। তিনি ১০ উইকেট নিয়ে ভেঙেছেন চেতন শর্মার দীর্ঘদিনের রেকর্ড। এর ফলে তিনি ইংল্যান্ড সফরে একটি ম্যাচে হাফ-সেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়া মাত্র ১২তম ক্রিকেটার হন। এই তালিকায় রয়েছে ওয়ার্ন, হ্যাডলি, ইমরান খানের মতো কিংবদন্তিরা।

আকাশ দীপ ওপেনার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়েন, যা চলতি সিরিজের ১৮তম শতরান-জুটি। ২০০০ সালের পর এটিই কোনো টেস্ট সিরিজে সর্বোচ্চ শতরান পার্টনারশিপের রেকর্ড। এই ব্যাটে-বলের যুগলবন্দীতে আকাশ দীপ প্রমাণ করেছেন, তিনিই ভারতের টেস্ট দলে লম্বা রেসের ঘোড়া।

বাংলা খবর/ খবর/খেলা/

Akash Deep: ইংরেজদের ‘ধোলাই’ করে ৩টি বিশ্বরেকর্ড আকাশ দীপের, বাংলার ক্রিকেটারের বড় কীর্তি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর