বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস ছাত্রকে মারধর করলো জুয়াড়ি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬ জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম

Alfresco offers world cuisine & signature dishes from Bengal on the auspicious occasion of Poila Baisakh– News18 Beganli

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩২২ সময় দেখুন
Alfresco offers world cuisine & signature dishes from Bengal on the auspicious occasion of Poila Baisakh– News18 Beganli


#কলকাতা: বাঙালির পার্বণ মানে আক্ষরিক অর্থেই ভোজন-পার্বণ! ‘ইটিং-আউট’-এর এই যুগে পার্বণী খাওয়া-দাওয়া মানেই শহরের নানা রেস্তোরাঁয় উঁকিঝুঁকি মারা। পয়লা বৈশাখ মানেই দেদার ভুরিভোজ ! রোজকার চাউমিন, মোমো, এগ রোল-চিকেন রোল বাদ দিয়ে একেবারে খাঁটি বাঙালিয়ানা ৷ মা-ঠাকুমার হাতে রান্নার স্বাদকে যেন ফিরে পাওয়া ৷ আলু আর কাঁচা আম দিয়ে চপ, হিঞ্চের বড়া, ফুলুরি, সুতলির চপ, মুরগির পিঁয়াজি ভাজা, গন্ধরাজ মাংসের চপ.….আহা… নাম শুনলেই যেন জিভে জল আসে ৷ আর এসমস্ত কিছুই পাওয়া যাচ্ছে শহরের অন্যতম ঐতিহ্যশালী পাঁচতারা হোটেল- দ্য ললিত গ্রেট ইস্টার্নে ৷ পয়লা বৈশাখে খাঁটি বাঙালি খাবারের স্বাদ নিতে চান ? তাহলে হোটেলের ‘অ্যালফ্রেস্কো’ রেস্তোরাঁ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে ৷

চাল কুমড়ো নজনেল শুক্ত চাল কুমড়ো নজনেল শুক্ত

গ্রেট ইস্টার্নের জাতীয় পুরস্কার প্রাপ্ত শেফ মধুমিতা মোহান্ত জানান, 

বাঙালিদের জন্য পয়লা বৈশাখ হল সেলিব্রেশনের দিন ৷ আর কোনও সেলিব্রেশনই  খাবার ছাড়া সম্ভব নয় ৷ সেকথা মাথায় রেখেই আমরা এবছর পয়লা বৈশাখ স্পেশ্যাল এমন মেনুর ব্যবস্থা রেস্তোরাঁয় রেখেছি, যার প্রত্যেকটা আইটেমই স্বাদে ও গন্ধে মাতিয়ে তুলবে আপনাকে ৷ রেস্তোরাঁতে বাংলার খাবারের স্বাদ নিতে পারবেন মানুষ ৷

পয়লা বৈশাখ স্পেশ্যাল গ্রেট ইস্টার্ন হোটেলের ‘অ্যালফ্রেস্কো’ রেস্তোরাঁর মেনু

ওয়েলকাম ড্রিঙ্কে আম পোড়া শরবত এবং বেলের শরবতের পাশাপাশি বিলায়িতি বেগুন, টম্যাটো, পোড়া রসুন এবং মুরগির শিরুয়া স্যুপ দিয়ে শুরু ৷ এরপর নিরামিষ আইটেমে কপি বাটি চচ্চড়ি, চাল কুমড়ো নজনেল শুক্তো, লেডিকেনি ডালনা, লাবড়া/ পাঁচ মিশালি তরকারি, লাউ শাক দিয়ে তৈরি মটর ডাল যেমন  থাকছে ৷ তেমনি আমিষ মেনু কিন্তু আপনার মুখে হাসি ফোটাবেই ৷ কাঁকড়া ভুনা, থোর বড়ি দিয়ে চিংড়ি ঘণ্ট, মুরগীর আম কাসুন্দি, শিম বীজ দিয়ে রুই মাছ, কচি পাঠা-এচোঁড় ডাল, কী নেই সেই তালিকায় ৷ সঙ্গে সাদা ভাত, পোলাও রত্ন এবং লুচি তো আছেই ৷

কচি পাঠা- এচোড় ডাল ছড়ানি কচি পাঠা- এচোড় ডাল ছড়ানি

মিষ্টি প্রেমী বাঙালীদের কথা ভেবে ডেসার্টের আইটেমও যথেষ্ট রাখা হয়েছে বুফে মেনুতে ৷ ক্ষীর কদম, ছানার জিলিপি, আমের কালাকাঁদ, নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা, ম্যাঙ্গো স্যাফরন বেকড দই., পাটিসাপ্টা….. খাবারের তালিকা ক্রমশই দীর্ঘ ৷

Set Up

পয়লা বৈশাখের উদযাপনে শহরের প্রায় সব রেস্তোরাঁতেই মিলবে নানা স্বাদের মেনু ৷ সব মেনুতে থাকবে বাঙালি টাচও ! তাই শহরের চিরাচরিত বাঙালি রেস্তোরাঁ-তে সপরিবারে খেতে যাবেন, নাকি এবার একটু অন্যরকম কিছু করবেন, সেটা একবার ভেবে নিন ৷ কারণ সাধ্যের মধ্যেই অত্যন্ত সুস্বাদু বাংলার ভুরিভোজ পাওয়া যাচ্ছে পাঁচ তারা রেস্তোরাঁতেই ৷

Alfresco : 15th April- Lunch Buffet @ INR 2200 (plus tax) & Dinner Buffet @ INR 2200 (plus tax) with unlimited soft beverage and Entertainment .



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom