বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

Alia Bhatt Ranbir Kapoor wedding: আলিয়ার মেহেন্দির ল্যাহেঙ্গা যে সে ল্যাহেঙ্গা নয়, জানুন এর বিশেষত্ব! শুনে চোখ কপালে উঠবে আপনারও…

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৬৯ সময় দেখুন
Alia Bhatt Ranbir Kapoor wedding: আলিয়ার মেহেন্দির ল্যাহেঙ্গা যে সে ল্যাহেঙ্গা নয়, জানুন এর বিশেষত্ব! শুনে চোখ কপালে উঠবে আপনারও…


#মুম্বই: একেবারে রূপকথার মতো বিয়ে হয়েছে রণবীর আলিয়ার৷ বিয়েতে সব্যসাচীর সাদা শাড়িতে সেজেছিলেন আলিয়া৷ এবার সামনে এল রণবীর-আলিয়ার মেহেন্দি অনুষ্ঠানের ছবি৷ মেহেন্দিতে আলিয়া পরেছিলেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা গোলাপী ল্যাহেঙ্গা৷ তবে এই ল্যহেঙ্গা কিন্তু যে সে ল্যাহেঙ্গা নয়৷ এর হস্তশিল্পে ব্যয় হয়েছে ৩০০০ ঘণ্টা৷

আরও পড়ুন: বিয়ের আসরে বরের ‘জুতো চুরি’, কনেপক্ষ চাইল ১১.৫ কোটি টাকা! আর রণবীর দিলেন…

বলিউডের দুই তারকার বিয়ে ও তার সঙ্গে জড়িত নানা অনুষ্ঠানের ছবি-ভিডিও দেখে মুগ্ধ ভক্তেরা। বিয়ের আগেরদিন পালি হিলের বাস্তু অ্যাপার্টমেন্টেই মেহেন্দির অনুষ্ঠান হয়েছিল রণবীর-আলিয়ার। সেখানকার ছবি শনিবার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নায়িকা। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ছাড়াও মেহেন্দিতে নিমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রিতে রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুরা। আলিয়ার শেয়ার করা ছবিতে উঠে এসেছে সেদিনের নানা মুহূর্ত।

আরও পড়ুন: তৈমুরের নাকে আঙুল-জেহ অন্যদিকে তাকিয়ে, ভাইয়ের বিয়েতে ছবি তুলতে হিমশিম করিনা!

১৮০টি রঙিন টেক্সটাইল প্যাচ রয়েছে এই ল্যাহেঙ্গায়৷। সত্যিকারের সোনার জরি এবং অ্যাপ্লিকে ভরা এই হাতে বোনা সিল্কে রয়েছে বেনারসি ব্রোকেড, জ্যাকোয়ার্ড, বাঁধানি, কাছা রেশম নট এবং কনের আগের পোশাকের কিছু স্ক্র্যাপ৷ ল্যাহেঙ্গা জুড়ে স্বপ্ন আঁকা, এ যেন আর আক নকশি কাঁথা৷

Published by:Rachana Majumder

First published:

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর