মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Alipurduar News: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, শহরের এই ৩ জায়গায় চালু হল ৩ সুস্বাস্থ্য কেন্দ্র! সুবিধায় সুবিধা বাসিন্দাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৯২ সময় দেখুন


Last Updated:

আলিপুরদুয়ার শহরে তিনটি সুস্বাস্থ্য কেন্দ্র চালু হল।

X

সুস্বাস্থ্য

সুস্বাস্থ্য কেন্দ্র

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার শহরে তিনটি সুস্বাস্থ্য কেন্দ্র চালু হল। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চাপ কমাতে এই প্রয়াস জেলা স্বাস্থ্য দফতরের। আলিপুরদুয়ার শহরের তিনটি ওয়ার্ডে চালু হয়েছে এই সুস্বাস্থ্য কেন্দ্র।

২০২১ সালে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আলিপুরদুয়ার পুর এলাকার জন্যই পাঁচটি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার অনুমোদন দেওয়া হয়। নির্মাণ কাজ শেষে অবশেষে চালু হল সুস্বাস্থ্য কেন্দ্র। ১৮ নম্বর ওয়ার্ডের মায়া টকিজ এলাকায়, ৩ নম্বর ওয়ার্ডের ডিপিএসসি অফিস এলাকায় এবং ৪ নম্বর ওয়ার্ডের আরআর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মিলবে পরিষেবা। ১৮ নম্বর ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী ২০২২ সালে। আলিপুরদুয়ার পুরসভার পক্ষ থেকে জানা যায় বাকি দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ ৮০ শতাংশ হয়ে গিয়েছে। আগামী দু’মাসের মধ্যে সেগুলিও চালু করা হবে।

আরও পড়ুন: মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরা হল না! বাইসনের গুঁতোয় প্রাণ গেল বৃদ্ধের

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এক একটি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার জন্য ৩৪ লক্ষ টাকা খরচ হয়েছে। এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রথমদিকে একজন করে ডাক্তার নার্স থাকতে চলেছেন। পরবর্তীতে সংখ্যা বৃদ্ধি করা হবে। আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলী জানান, “শুধুমাত্র অস্ত্রপচার ছাড়া বাকি সব পরিষেবা এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে মিলবে। ছোটখাটো শারীরিক সমস্যা হলে আর যেতে হবে না জেলা হাসপাতালে।”

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Alipurduar News: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, শহরের এই ৩ জায়গায় চালু হল ৩ সুস্বাস্থ্য কেন্দ্র! সুবিধায় সুবিধা বাসিন্দাদের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর