সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত ডিএসএলআর প্রযুক্তির লেন্স নিয়ে আসছে আইফোন ১৮ প্রো ম্যাক্স হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার বাকৃবিতে মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আহত ৪ Cristiano Ronaldo leaves one-word comment to viral Instagram reel hailing him as most famous athlete in history | Football News Top Ent News, Aug 1: Kangana Ranaut, Hrithik Roshan’s Online Spat Goes Viral; Salman Khan Cuts Fee By Rs 50 Cr | Bollywood News নোয়াখালীর সমাবেশে প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল

Alipurduar News: বন্দুক পরিষ্কার করার সময় আচমকা…! গুলি লাগল গাড়িচালকের কুনুইয়ে, মারাত্মক ঘটনা ফরেস্ট অফিসে | alipurduar forest department raidak forest range office car driver injured due to accident admitted in hospital | উত্তরবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০০ সময় দেখুন


Last Updated:

বক্সা ব্যাঘ্র প্রকল্পের রায়ডাক রেঞ্জ অফিসে বন দফতরের কর্মীদের ব্যবহার করার বন্দুক পরিষ্কার করতে গিয়ে বন্দুক থেকে গুলি বের হয়ে আহত হয়েছেন বন দফতরের এক গাড়ির চালক।

ফরেস্ট অফিসের কার্যালয়ফরেস্ট অফিসের কার্যালয়
ফরেস্ট অফিসের কার্যালয়

আলিপুরদুয়ার, অনন্যা দে:  বক্সা ব্যাঘ্র প্রকল্পের রায়ডাক রেঞ্জ অফিসে বন দফতরের কর্মীদের ব্যবহার করার বন্দুক পরিষ্কার করতে গিয়ে বন্দুক থেকে গুলি বের হয়ে আহত হয়েছেন বন দফতরের এক গাড়ির চালক। তিনি একজন বন দফতরের অস্থায়ী কর্মী বলে জানা যায়।  আহত গাড়ির চালক সুশান্ত মজুমদারের চিকিৎসা চলছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। ‌

প্রতি রবিবার সাউথ রায়ডাক রেঞ্জের বন কর্মীদের ব্যবহার করা বন্দুকগুলি পরিষ্কার করা হয়। ‌এদিনও বনকর্মীদের বন্দুক পরিষ্কার করতে গিয়ে আচমকায় বন্দুকের ভিতরে থাকা একটি গুলি বের হয়ে যায়। ‌ঠিক সেই সময়ে রেঞ্জ অফিসে ঢুকছিলেন বন দফতরের অস্থায়ী কর্মী  গাড়িচালক সুশান্ত মজুমদার। ‌কিছু বুঝে ওঠার আগেই গুলি সুশান্তর বাম হাতে কনুইয়ের নিচে লেগে যায়।‌ তড়িঘড়ি তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান সাউথ রায়ডাক রেঞ্জের বন কর্মীরা।

এমন দুর্ঘটনার খবর পাওয়ার পরেই তৎক্ষণাৎ রেঞ্জ অফিসে ছুটে আসেন ডিএফডি দেবাশীষ শর্মা। রেঞ্জ অফিসে দেখা যায় বনকর্মীদের ভিড়। আহত বনকর্মীর পরিবারের সদস‍্যদের পাশে রয়েছেন তারা বলে জানা যায়। এটি কোনও ইচ্ছাকৃত ঘটনা নয় বলে জানা যায়।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ডিএফডি জানান, “বর্তমানে সুশান্ত অনেকটাই সুস্থ আছে, তার চিকিৎসা চলছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। অনিচ্ছাকৃত এমন ঘটনার জন্য সত্যিই সবাই দুঃখিত। তবে পরবর্তীতে এমন কাজ করার জন্য আরও অনেক সতর্কতা অবলম্বন করা হবে। নির্দিষ্ট এমন একটি ঘর বেছে নেওয়া হবে যেখানে হঠাৎ হঠাৎ করে কেউ প্রবেশ করতে পারবেন না।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom