Last Updated:
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ জন বার্লার বাড়িতে অগ্নিকাণ্ডর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জন বার্লার পুরোনো কাঠের বাড়িতে হঠাৎ আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরের দিকে হঠাৎ একটি বিকট শব্দ হয়। পরমুহূর্তেই বাড়ির কাঠের অংশে আগুন ধরে যায়।
দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। আগুন ছড়িয়ে পড়ার আগে স্থানীয়দের তৎপরতায় জল দিয়ে অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায় আগুন। তবে ঘরের একটি বড় অংশ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা যায়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে তদন্ত চলছে। কেউ হতাহত না হলেও ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকলের একটি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। প্রাধমিক অনুমান, শর্ট-সার্কিটের কারণেই হয়তো আগুন লাগে।
Annanya Dey
Kolkata,West Bengal
June 22, 2025 1:22 PM IST
Alipurduar News: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার পুরনো বাড়িতে অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত বাড়ির একটা অংশ