Last Updated:
কলকাতা: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে আরও প্রচার বাড়াতে হবে। নির্দেশ নবান্নের। সূত্রের খবর এদিন মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, “গত দুদিনে এই কর্মসূচিতে ভাল সাড়া পেয়েছি আমরা। কিন্তু ব্লকে ব্লকে এই কর্মসূচির আরও প্রচার বাড়াতে হবে যাতে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ে।”
প্রয়োজনে ক্যাম্পের সংখ্যা আরও বাড়াতে হবে। এই মর্মে এবার জেলায় জেলায় জেলাশাসকদের নির্দেশ দিলেন মুখ্য সচিবের। প্রসঙ্গত, এলাকার উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এই নতুন প্রকল্প, যার নাম “আমাদের পাড়া আমাদের সমাধান”।
এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে তাদের নিজেদের পাড়ায় ক্যাম্প আয়োজন করে।এবার নবান্নের তরফে রাজ্য সরকারের এই নতুন প্রকল্প নিয়ে দেওয়া হল বিশেষ জোর।
এখনও অনেকেই জানেন না যে এই ক্যাম্প কবে এবং কোথায় আয়োজন করা হচ্ছে। কী কী পরিষেবা পাওয়া যাবে এই ক্যাম্প থেকে? তাই এই সব তথ্য জানাতেই জেলাশাসকের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিল নবান্ন।
Kolkata,West Bengal
August 05, 2025 3:55 PM IST
‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি, জেলাশাসকের গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্য সচিবের