মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Amazon Great Indian Festival Sale: গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে বাড়ল HDFC ব্যাঙ্কের ধামাকা ডিসকাউন্টের মেয়াদ; জানুন বিশদে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩১৬ সময় দেখুন
Amazon Great Indian Festival Sale: গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে বাড়ল HDFC ব্যাঙ্কের ধামাকা ডিসকাউন্টের মেয়াদ; জানুন বিশদে


#কলকাতা: ৩ অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale)। এই সেলে এবার Amazon -র ব্যাঙ্কিং পার্টনার HDFC ব্যাঙ্ক। Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে HDFC ব্যাঙ্ক দিচ্ছে ধামাকা ডিসকাউন্ট অফার। তাদের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ওপরেও থাকছে আকর্ষণীয় সব ডিসকাউন্ট। HDFC ব্যাঙ্ক আগে নানা ধরনের অফারের কথা ঘোষণা করলেও, সম্প্রতি তারা আবার তাদের বাম্পার অফারের ঘোষণা করেছে। এর ফলে যারা আগেই Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে (Amazon Great Indian Festival Sale) HDFC ব্যাঙ্কের ১০ শতাংশ ডিসকাউন্টের সুবিধা লাভ করেছে, তারাও আবার একই ডিসকাউন্টের সুবিধা গ্রহণ করতে পারবে। HDFC ব্যাঙ্কের তরফে এটি পুনরায় শুরু করা হয়েছে ৫ অক্টোবর থেকে, যা ৭ অক্টোবর পর্যন্ত চলবে। এক নজরে দেখে নেওয়া যাক Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে HDFC ব্যাঙ্কের তরফে কী কী ধামাকা অফার পাওয়া যাচ্ছে।

Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে HDFC ব্যাঙ্কের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছিল, যার ঊর্ধ্বসীমা প্রায় ১৫০০ টাকা নন ইএমআই-এর ক্ষেত্রে। ১৭৫০ টাকা ইএমআই (EMI)-এর ক্ষেত্রে। এই সুবিধা যারা ইতিমধ্যেই নিয়ে নিয়েছে, তারা আবার এই অফারের সুবিধা লাভ করতে পারবে। এখন HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে নন ইএমআই অর্ডারের ক্ষেত্রে প্রায় ১২৫০ টাকার ডিসকাউন্ট এবং ইএমআই অর্ডারের ক্ষেত্রে প্রায় ১৫০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এক্ষেত্রে মিনিমাম ৫০০০ টাকার অর্ডার করতে হবে। যা চলবে ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর অবধি।

আর পড়ুন: হোয়াটসঅ্যাপে আসছে নয়া ফিচার, চ্যাট ছেড়ে বেরিয়ে গেলেও শোনা যাবে ভয়েস মেসেজ

Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল (Amazon Great Indian Festival Sale) সেলে HDFC ব্যাঙ্কের ডেবিট কার্ডের মাধ্যমে যে ১০ শতাংশ ডিসকাউন্ট ছিল সেটা একই থাকছে। এর মাধ্যমে প্রায় ২৫০০ টাকার অর্ডারের ক্ষেত্রে প্রায় ১০০০ টাকার ডিসকাউন্টের সুবিধা পাওয়া যাচ্ছে। Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল শুরু হয়েছে ৩ অক্টোবর থেকে। কিন্তু Amazon-এর প্রাইম মেম্বারদের জন্য তা শুরু হয়েছিল ২ অক্টোবর থেকে। Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মালিকদের জন্য রয়েছে বোনাস ডিসকাউন্ট অফারও। এর মাধ্যমে ৩০,০০০ টাকার সিঙ্গল অর্ডারে ১৫০০ টাকার ছাড় পাওয়া যাবে এবং ১,০০,০০০ টাকার সিঙ্গল অর্ডারে ৭৫০০ টাকার ছাড় পাওয়া যাবে।

Published by:Ananya Chakraborty

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর