সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

Amazon Great Republic Day Sale 2022: অ্যামাজনে ছাড়ের মেলা! স্মার্টফোনের দাম পড়েছে কল্পনারও বাইরে | amazon-great-republic-day-sale-2021-now-live-best-deals-on-these-top-6-smartphones

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২২৮ সময় দেখুন
Amazon Great Republic Day Sale 2022: অ্যামাজনে ছাড়ের মেলা! স্মার্টফোনের দাম পড়েছে কল্পনারও বাইরে | amazon-great-republic-day-sale-2021-now-live-best-deals-on-these-top-6-smartphones


Amazon Great Republic Day Sale 2022: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে অ্যামাজনে চলছে গ্রেট রিপাবলিক ডে সেল ২০২২ (Amazon Great Republic Day Sale 2022)। আর সেখানেই বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে নামী ব্র্যান্ডেড কোম্পানির স্নার্টফোন প্রায় ৪০ শতাংশ ছাড়ে পাওয়া যাবে। ইতিমধ্যে গত ১৬ জানুয়ারি থেকে সেল শুরু হয়ে গিয়েছে, যদিও নন-প্রাইম ক্রেতারা ১৭ জানুয়ারি থেকে এই অফারের সুবিধা পাবেন। অ্যামাজনের তরফে জানানো হয়েছে যে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এই সেল চলবে৷ পাশাপাশি, ক্রেতারা চাইলে নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার, অ্যামাজন কুপন এবং ফ্রি-স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধাও নিতে পারেন। একই সঙ্গে এসবিআই ক্রেডিট কার্ড থাকলে নির্দিষ্ট স্নার্টফোনে ১,৭৫০ টাকায় সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট পাওয়া যাবে। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন স্মার্টফোনে পাওয়া যাবে আকর্ষণীয় অফার।

iphone12: অ্যামাজনের সেলে ৬৪জিবি মডেলের iphone12 ৫৩,৬৯৯ টাকায় পাওয়া যাবে। অন্য দিকে, অ্যাপলের ২০২০ সংস্করণের ১২৮জিবি ও ২৫৬ জিবি পাওয়া যাবে ৬১,৯৯৯ এবং ৭৫,৯৯৯ টাকায়। স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল-রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। ক্রেতারা এর সঙ্গে পাবেন ৫জি সাপোর্ট, একটি ৬.১ ইঞ্চি ওল্ড ডিসপ্লে এবং ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং।

Oneplus 9R: OnePlus 9RT বেরোনোর কয়েকদিন পরেই Snapdragon 870-powered OnePlus 9R-এর দাম কমছে। অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল ২০২২-এ আগেরটি ৩৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। যা আরও কম দামে ৩৩,৯৯৯ টাকায় এসবিআই গ্রাহকরা পেয়ে যাবেন। অত্যাধুনিক বৈশিষ্ট্যযুক্ত ফোনটিতে রয়েছে ৬৫ডাব্লু দ্রুত চার্জিং, কোয়াড রিয়ার ক্যামেরা এবং একটি বড় ৬.৫৫ ইঞ্চি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে এবং একটি ১২০এইচজেড রিফ্রেশ রেট।

আরও পড়ুন – অ্যামাজনে ধামাকা! আইফোন, এয়ারপড প্রো, ম্যাকবুকে পেয়ে যাবেন বড় ছাড়  

Xiaomi 11Lite NE 5G: বাজেটের মধ্যে সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত Snapdragon 778 Soc সহ Xiaomi 11Lite NE 5G স্নার্টফোনটিতে পাওয়া যাবে খুব ভালো ব্যাটারির সুবিধাও। সেলে কিনলে এই ফোনটির দাম পড়বে ২৬,৯৯৯ টাকা। ১,০০০ টাকার অ্যামাজন কুপন ব্যবহার করে আরও কম দাম ২৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে ফোনটি৷ স্লিক ৬.৮১ এমএম পুরু সেটের ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৪,২৫০ এম এএইচ ব্যাটারি।

Samsung Galaxy M52 5G: Snapdragon 778G-powered Samsung Galaxy M52 5G ফোনটিও অ্যামাজন সেলে খুবই কম দামে ২৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আপনি যদি এসবিআই গ্রাহক হন, তাহলে ৬জিবি র‍্যাম মডেলের ফোনটি আরও কমে ২১,৯৯৯ টাকায় পেতে পারেন। এই স্নার্টফোনটিতে রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম এবং একটি বড় ৬.৭ স্যামোলেড ডিসপ্লে।

আরও পড়ুন – সাবধান! ইনস্টাগ্রামে সতর্ক না হলে বিপদ, হ্যাকাররা যে কোনও মুহূর্তে টার্গেট করতে পারে 

Nokia G20: বাজেটের মধ্যে ভালো ফোন কিনতে হলে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে মাত্র ১২,৪৯০ টাকায় ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজের Nokia G20 পাওয়া যাবে। অন্যান্য Nokia ফোনের মতো ফোনটিতে রয়েছে একটি ক্লিন অ্যানড্র‍য়েড ইউআই, ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ৫,০৫০ এমএএইচ ব্যাটারি এবং ১৬০০×৭২০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চি এইচডি+স্ক্রিন।

Realme Narzo 50A: আরও একটি বাজেট ফোন Realme Narzo 50A এসবিআই অফার সহ পাওয়া যাবে ৯,৪৪৯ টাকায়। স্মার্টফোনটিতে রয়েছে একটি মিডিয়া টেক হেলিও জি৮৫ ওক্টা-কোর চিপসেট, ৪জিবি র‍্যাম, ৬.৫ ইঞ্চি এইচডি+ডিসপ্লে, এবং একটি কোয়াড রিয়ার ক্যামেরা, ৬০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Amazon, Republic Day



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর