বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

America China Trade War: চিনের উপরে ১০৪ শতাংশ শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প! বাণিজ্য যুদ্ধ শুরু?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ সময় দেখুন


Last Updated:

চিন-আমেরিকা বাণিজ্য যুদ্ধ শুরু? File Photoচিন-আমেরিকা বাণিজ্য যুদ্ধ শুরু? File Photo
চিন-আমেরিকা বাণিজ্য যুদ্ধ শুরু? File Photo

সমস্ত চিনা পণ্যের উপরে ১০৪ শতাংশ আমদানি শুল্ক চাপানোর নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ৮ এপ্রিল, মঙ্গলবার মধ্যরাত থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হবে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে৷ ট্রাম্পের এই নির্দেশের ফলে আমেরিকা এবং চিনের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হল৷

ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ ছিল, মার্কিন পণ্য রফতানির উপরে মোটা পরিমাণের শুল্ক চাপিয়ে বিশ্বের বহু দেশ আমেরিকাকে লুঠ করছে৷ তারই পাল্টা চিন সহ পৃথিবীর বিভিন্ন দেশের পণ্যের উপরে পাল্টা শুল্কের বোঝা চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ সেই শুল্কের পরিমাণ ছিল ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত৷ অর্থাৎ, আমেরিকায় এই সমস্ত দেশ থেকে পণ্য রফতানি করা হলেই তার উপরে নির্দিষ্ট হারে শুল্ক চাপবে৷ প্রথম দফায় চিনা পণ্যের উপরে ৩৪ শতাংশ শুল্ক চাপান ডোনাল্ড ট্রাম্প৷

আমেরিকার এই পদক্ষেপের পাল্টা চিনও মার্কিন পণ্যের উপরে নতুন করে ৩৪ শতাংশ হারে শুল্ক চাপায়৷ সোমবারই ট্রাম্প হুমকি দেন, বেজিং যদি নতুন করে চাপানো শুল্ক প্রত্যাহার না করে, তাহলে চিনা পণ্যের উপরে শুল্কের পরিমাণ একধাক্কায় বাড়িয়ে ১০৪ শতাংশ করে দেবেন তিনি৷ হুমকি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাম্প তা করেও দেখালেন৷

মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছিলেন, শুল্ক হার নিয়ে চিনের সঙ্গে সমস্ত আলোচনাও স্থগিত করে দেবে আমেরিকা৷ তার বদলে বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে দর কষাকষিতে মন দেবে আমেরিকা৷

সংবাদসংস্থা এএফপি-কে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের নির্দেশ অনুযায়ী বুধবার থেকেই চিনা পণ্যের উপরে ৩৪ শতাংশ শুল্ক বসার কথা ছিল৷ সেই শুল্কের পরিমাণই বাড়িয়ে একেবারে ১০৪ শতাংশ করা হচ্ছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

America China Trade War: চিনের উপরে ১০৪ শতাংশ শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প! বাণিজ্য যুদ্ধ শুরু?

Next Article

Nightclub Collapse Accident: মর্মান্তিক দুর্ঘটনা! নাইটক্লাবের ছাদে হঠাৎ ভয়ঙ্কর ধস, মৃত অন্তত ১৩, আহত একাধিক…



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর