Last Updated:
নয়াদিল্লি: ভারত বার্বন হুইস্কির আমদানি শুল্ক কমিয়ে ৫০ শতাংশ করল। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আলোচনার কয়েক ঘণ্টা আগেই বার্বন হুইস্কির আমদানি শুল্ক কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমানে ভারতে বুর্বন হুইস্কির যা দাম,আগামীতে তার এক তৃতীয়াংশ দামে মিলবে।
চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাজস্ব দফতর বার্বন হুইস্কির উপর শুল্কের ব্যাপক হ্রাসের বিষয়টি সামনে আনে। ১৫০ শতাংশ থেকে ৫০ শতাংশে নামিয়ে আনা হয় ইমপোর্ট ডিউটি। কিন্তু এই শুল্ক হ্রাস শুধুমাত্র বার্বন হুইস্কির ক্ষেত্রেই। অন্যান্য সমস্ত আমদানিকৃত অ্যালকোহলযুক্ত পানীয়র ক্ষেত্রে ১০০ শতাংশ আমদানি শুল্ক লাঘু হবে। ভারতে যত বিদেশি মদ আমদানি করা হয়, তার ২৫ শতাংশ বার্বন হুইস্কি।
অন্যদিকে, ট্রাম্প আর মোদির বৈঠকে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। জানা যায়, ভারতকে পঞ্চম প্রজন্মের এফ ৩৫ স্টেল্থ যুদ্ধবিমান দেবে আমেরিকা। শুধু তা-ই নয়, ভারতকে আরও বেশি করে প্রতিরক্ষা সরঞ্জামও সরবরাহ করার প্রতিশ্রুতি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Kolkata,West Bengal
February 14, 2025 11:50 PM IST
Fertilizers: কীভাবে চিনবেন ‘ভেজাল’ রাসায়নিক সার…? বুঝে নিন এই ‘সহজ’ নিয়ম, নইলে ঠকবেন!