মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Amit Shah: ২০২৬-এ তামিলনাড়ু ও বাংলায় সরকার গড়বে NDA! মাদুরাইতে হুঙ্কার অমিত শাহের, পাল্টা জবাব দিল তৃণমূল-ডিএমকে Union Home Minister Charts Course To Dismantle DMK In Tamil Nadu Polls Said NDA Will Form Government in Bengal Too Here is what Reply he gets back

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন


Last Updated:

Amit Shah: রবিবার তামিলনাড়ুতে দাঁড়িয়েই দলীয় সভায় মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের শাসনের অবসান ঘটানোর অঙ্গীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তামিলনাড়ু নয় ছাব্বিশের নির্বাচনে বাংলাতেও বদল আনার তোপ দাগেন শাহ।

অমিত শাহঅমিত শাহ
অমিত শাহ

চেন্নাই : রবিবার তামিলনাড়ুতে দাঁড়িয়েই দলীয় সভায় মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের শাসনের অবসান ঘটানোর অঙ্গীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তামিলনাড়ু নয় ছাব্বিশের নির্বাচনে বাংলাতেও বদল আনার তোপ দাগেন শাহ।

অমিত শাহ জোর দিয়ে বলেন বিজেপি রাজ্য সরকার গঠন করতে চলেছে দুই রাজ্যেই। ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লিতে বিজেপির সাম্প্রতিক নির্বাচনী জয়ের পর অক্সিজেন পেয়েছে গেরুয়া শিবির। আর সেই আত্মবিশ্বাসের উপর ভর করেই দলীয় কর্মীদের উজ্জীবিত করতে শাহের প্রতিশ্রুতি, “আমরাই আগামী বছর তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছি।”

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, রবিবার মাদুরাইয়ে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে শাহ স্ট্যালিনকে কটাক্ষ করে বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, তিনি সত্যিই ডিএমকেকে হারাতে পারবেন না। কারণ, তামিলনাড়ুর জনগণই আগামী বছর বিধানসভা নির্বাচনে ডিএমকেকে হারিয়ে দেবে। শাহের দাবি, “২০২৬ সালে এখানে বিজেপি-এআইএডিএমকে জোটের এনডিএ সরকার গঠিত হবে। আমি দিল্লিতে থাকি, কিন্তু আমার কান সবসময় তামিলনাড়ুর দিকে। এমকে স্ট্যালিন সম্প্রতি বলেছেন যে অমিত শাহ ডিএমকেকে হারাতে পারবেন না। তিনি ঠিকই বলেছেন। আমি নই, তামিলনাড়ুর জনগণই আপনাকে হারাবে।”

বাংলায় ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। জম্মু-কাশ্মীরে পহেলগাঁও কাণ্ড এবং ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এসেছেন গত সপ্তাহেই। আলিপুরদুয়ারে সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাতের ডাকও দিয়েছেন। সেই আবহে ফের বাংলা দখলের হুঁশিয়ারি এবার অমিত শাহের কণ্ঠে।

পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘এসবই ওঁদের দিবাস্বপ্ন। এই কথাগুলো তো উনি ২০২১ সাল থেকে বলে যাচ্ছেন। উনি একবার করে বিজেপি কর্মীদের এ রকম প্রতিশ্রুতি দিয়ে যান। তার পরে গোহারা হারেন।’’ অন্যদিকে শাহের কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে ডিএমকে। দলের মুখপাত্র সৈয়দ হাফিজুল্লা বলেন, ‘‘ক্ষুদ্র সম্ভাবনা রয়েছে, বিজেপি হয়ত আমেরিকাতেও সরকার গড়তে পারবে। কিন্তু তামিলনাড়ুতে তার কোনও সম্ভাবনাই নেই অদূর ভবিষ্যতে।’’

বাংলা খবর/ খবর/দেশ/

Amit Shah: ২০২৬-এ তামিলনাড়ু ও বাংলায় সরকার গড়বে NDA! মাদুরাইতে হুঙ্কার অমিত শাহের, পাল্টা জবাব দিল তৃণমূল-ডিএমকে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর