মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই! থাই নির্বাচনে অনুতিনের জয়, গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায় ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

Apple Water Bottle: এবার বাজারে স্মার্ট জলের বোতল আনল অ্যাপেল, দাম শুনলে গলা শুকিয়ে যাবে!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৪৮ সময় দেখুন
Apple Water Bottle: এবার বাজারে স্মার্ট জলের বোতল আনল অ্যাপেল, দাম শুনলে গলা শুকিয়ে যাবে!


#কলকাতা: স্মার্টযুগের স্মার্ট জিনিস। সময়ের প্রয়োজনে এখন সব কিছুই স্মার্ট। ফোন, ঘড়ি, টিভি, প্রযুক্তিগত বেশিরভাগ জিনিসই আজকাল স্মার্ট হয়েছে। তাহলে জলের বোতলই বা হবে না কেন? এই গরমে জলের প্রয়োজন সবচেয়ে বেশি শরীরে। সেক্ষেত্রে দিনে কতটা ঘুম, কতটা হাঁটার পাশাপাশি কতটা জল পান করছেন সেটাও খেয়াল রাখা জরুরি। আর সেই চাহিদা পূরণ করতেই এবার দারুণ এক জলের বোতল নিয়ে এল অ্যাপেল। (Apple Water Bottle)

অনেক সময়ই কাজের ব্যস্ততায় বা আলসেমিতে পরিমাণ মতো জল খাওয়া হয় না। আর জলের অভাবে শরীরে প্রচুর রোগ বাসা বাঁধে। এবার জল খাওয়ার কথা মনে করিয়ে দেবে জলের বোতল নিজেই। এমনই স্মার্ট বোতল বাজারে নিয়ে এসেছে টেক জায়েন্ট অ্যাপল। নাম হাইড্রেট স্পার্ক। নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে বোতলটি বিক্রি করছে অ্যাপল। আপনি দিনে কতটা জল খাচ্ছেন? তা নজরে রাখবে ওই বোতল।

কতটা স্মার্ট এই হাইড্রেট স্পার্ক বোতলটি? আপনি দিনে কতটা জল খাচ্ছেন? কোন সময় জল খেতে হবে, এমন নানা তথ্যই নজরে রাখবে ওই বোতল। আর সেটা অ্যাপল হেলথের মাধ্যমে মনিটর করা হবে। বোতলের নীচে একটা LED সেন্সর রয়েছে, সেটাই মাপবে কতটা জল খাওয়া হচ্ছে। ব্লুটুথ কানেকশনের মাধ্যমে অ্যাপল হেলথকে তথ্য পাঠাবে ওই বোতল।

হাইড্রেট স্পার্কের দুটি বোতল পাওয়া যাচ্ছে। একটি হল, HidrateSpark Pro এবং HidrateSpark Pro STEEL। অ্যাপেলের অনলাইন ও রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে এই বোতল। তবে আপাতত শুধু আমেরিকাতেই মিলছে এই বোতল। দাম ৫৯.৯৫ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রার হিসেবে ৪৬০০ টাকা। কবে ভারতীয় বাজারে মিলবে এই স্মার্ট বোতল, তা অবশ্য এখনও জানা যায়নি।

Published by:Raima Chakraborty

First published:

Tags: Apple



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর