মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Arijit Singh in Birbhum ‘আরে, অরিজিৎ সিং না?’ জিয়াগঞ্জের ছেলে স্কুটি চেপে ঘুরে বেড়াচ্ছেন বোলপুরে, বিখ্যাত গায়ককে পেয়েই হই হই কাণ্ড!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১১৬ সময় দেখুন


Last Updated:

Arijit Singh in Birbhum: বোলপুরের গ্রামে গ্রামে স্কুটি চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন অরিজিৎ সিং। কিন্তু কেন?

বোলপুরে অরিজিৎবোলপুরে অরিজিৎ
বোলপুরে অরিজিৎ

বীরভূম: অরিজিৎ সিং, আজকাল সকলেরই প্রিয় গায়ক হিসেবে পরিচিত তিনি। শুধুই তাঁর যে গানের গলা অনবদ্য সেটা কিন্তু নয়, এর পাশাপাশি তাঁর স্বভাব চরিত্র আর পাঁচটা সাধারণ মানুষের থেকে কোনও অংশে কম কিছু নয়। নিয়ম করে রাস্তায় হেঁটে পরিবার নিয়ে ঘুরতে বের হন।

আবার, কোনও বাড়ির কাজে গেলে চারচাকা নয় বরং নিজের স্কুটি চালিয়ে যেতেই বেশি পছন্দ করেন। আর সেই কারণেই সব সময় খবরের শিরোনাম হোক অথবা সোশ্যাল মিডিয়ার চর্চায় থাকেন ইয়ুথ আইকন সুরকার অরিজিৎ সিং।

আর এই অরিজিৎ সিং-কে এবার দেখা গেল লালমাটির শহর বোলপুর শান্তিনিকেতনে। বিগত দু’দিন আগেই ভোর পাঁচটা নাগাদ মাথায় লাল গামছা বেঁধে অরিজিৎ সিংকে দেখা যায়। অরিজিৎ সিং-এর ঘনিষ্ঠ সূত্রের খবর, তিনি বোলপুরের একটি বেসরকারি রিসর্টে রয়েছেন তাঁর মুম্বই টিমের সঙ্গে। তবে তিনি কোন কারণে বোলপুর শান্তিনিকেতন এসেছেন এ বিষয়ে অরিজিৎ সিং এবং তাঁর টিম কোনওভাবেই কোনও কিছু খোলসা করে বলতে নারাজ।

সূত্র মারফত জানা যায় অরিজিৎ সিং-এর প্রথম ছবি ‘সা’ এখনও মুক্তি পায়নি। ২০১৬ সাল থেকে ছবি তৈরির কাজে হাত লাগান তিনি, শেষ হয় ২০১৮-তে। ছবিটি সম্ভবত শীঘ্রই মুক্তি পাবে। দু’টি পর্বে তৈরি এই ছবি। এর মাঝে অরিজিৎ সিং ব্যস্ত তাঁর দ্বিতীয় ছবি নিয়ে। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, দ্বিতীয় ছবির গানের শ্যুটিং-এর জন্য এবং শ্যুটিং স্পট দেখার জন্য বোলপুর শহরের বিভিন্ন গ্রামে গ্রামে স্কুটি চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

ইতিমধ্যে অরিজিৎ সিং ফ্যানস ক্লাব ফেসবুক পেজে অরিজিৎ সিং মাথায় হেলমেট নিয়ে এবং পরনে লাল গেঞ্জি পরে স্কুটি চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমনই বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করা হয়েছে। এই ছবি পোস্টের পরেই উচ্ছ্বসিত অরিজিৎ সিং-এর ভক্তরা।

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/বিনোদন/

Arijit Singh in Birbhum: ‘আরে, অরিজিৎ সিং না?’ জিয়াগঞ্জের ছেলে স্কুটি চেপে ঘুরে বেড়াচ্ছেন বোলপুরে, বিখ্যাত গায়ককে পেয়েই হই হই কাণ্ড!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর