মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Arjun Singh | অর্জুনের CID নোটিশে তারিখ বিতর্ক! বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১২১ সময় দেখুন


Last Updated:

Arjun Singh: রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই তলব বলে দাবি করে শুভেন্দু অধিকারী বলেন,’ তৃণমূল ভয় পেয়েছে। নৈহাটি বিধানসভা উপনির্বাচনের ঠিক আগের দিন আগামী ১২ নভেম্বর অর্জুন সিংকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁকে ভবানী ভবনে ডাকা হয়েছে।

অর্জুন সিং, শুভেন্দু অধিকারী অর্জুন সিং, শুভেন্দু অধিকারী
অর্জুন সিং, শুভেন্দু অধিকারী

কলকাতাঃ সিআইডির তরফে নোটিশ ইস্যু করার তারিখের আগের দিনই সেই নোটিশ পৌঁছে গেল অর্জুন সিংয়ের কাছে। এমনই বিস্ফোরক অভিযোগের বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে সিআইডির তরফে তলব করা হলেও যেদিন চিঠি হাতে পেয়েছেন অর্জুন সিং সেই চিঠি ইস্যুর তারিখ একদিন আগে কি করে হয়? প্রশ্ন তুলে পুলিশকে তীব্র নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে ২০২০ সালের একটি এফআইআরের পরিপ্রেক্ষিতে তাঁকে তলব করা হয়েছে।

রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই তলব বলে দাবি করে শুভেন্দু অধিকারী বলেন,’ তৃণমূল ভয় পেয়েছে। নৈহাটি বিধানসভা উপনির্বাচনের ঠিক আগের দিন আগামী ১২ নভেম্বর অর্জুন সিংকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ভবানী ভবনে ডাকা হয়েছে। আরজিকর ইস্যুতে রাত জাগা কর্মসূচিতে নৈহাটিতে যাঁরা প্রতিবাদ করেছিলেন তাঁরা আক্রান্ত হয়েছিলেন। তৃণমূলের সাথে মানুষ নেই। তৃণমূল এতটাই ভয় পেয়ে গিয়েছে যে, যে কোনও ভাবে শাসক দল গাজোয়ারি করে নৈহাটি নির্বাচনে জিততে চাইছে।

আরও পড়ুনঃ স্বামী-স্ত্রীর ঝগড়া মেটাতে ডাক! তারাপীঠে বধূকে গণধর্ষণে অভিযুক্ত ২ নাবালক-সহ ৩, লজ্জায় মাথা হেঁট

আরও পড়ুনঃ বাজিগরে অভিনয় করলে ‘তিনি’ই হতেন বাদশাহ? লাস্ট মিনিটে নোংরা খেলা, প্রতারণা! হারিয়েই গেলেন এই অভিনেতা! বলুন তো কে তিনি?

নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বলেন, ‘কয়লা পরিষ্কার করতে দুধ ব্যবহার করলেও যেমন কয়লা পরিষ্কার হয় না, ঠিক তেমনই আরজিকর ঘটনা থেকে শিক্ষা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুলিশের কোনও পরিবর্তন হয়নি।’ বিজেপি নেতা অর্জুন সিংয়ের জগদ্দলের বাড়ির ঠিকানায় সিআইডির তরফে ইস্যু করা যে তলব নোটিশ ভাইরাল হয়েছে সেই নোটিসের কপিও প্রকাশ্যে এনেছেন শুভেন্দু অধিকারী। যেখানে দেখা যাচ্ছে নোটিশের একেবারে শেষে ব্যারাকপুরের ডিডিআইয়ের স্বাক্ষরিত অর্জুন সিংকে ভবানী ভবনে আগামী ১২ নভেম্বর হাজিরা হওয়ার যে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসমক্ষে এনেছেন সেই চিঠির তারিখ ৫ নভেম্বরের। যদিও সেই হাজিরা নোটিশ অর্জুন সিংয়ের কাছে পৌঁছেছে তার ঠিক আগের দিন ৪ নভেম্বর বলে দাবি বিরোধী দলনেতার।

ভেঙ্কটেশ্বর লাহিড়ী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর