বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস

Asia Cup 2025 Bangladesh vs Hong Kong Bangladesh Beat Hong Kong By 7 Wickets, লিটনের ঝোড়ো হাফ সেঞ্চুরি, হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের | খেলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ সময় দেখুন


Last Updated:

Bangladesh vs Hong Kong: জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারাল বাংলা টাইগার্সরা।

News18News18
News18

জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারাল বাংলা টাইগার্সরা। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে হংকং। জবাবে জবাবে লিটন দাসের ঝোড়ো হাফ সেঞ্চুরি ও তোহি হৃদয়ের ৩৫ রানের ইনিংসের সৌজন্যে ১৪ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হংকং। নিজাকত খানের ৪২ রানের ইনিংস, ইয়াসমিন মুরতাজার ২৮ ও জিশান আলির ৩০ রানের ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ১৪৩ রান করে হংকং। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানজিম হাসান শাকিব, রিশাদ হোসেন।

যদিও সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলটি ডট হলেও পরের দুই বলেই বাউন্ডারি হাঁকিয়ে ভালো সূচনা করেন পারভেজ হোসেন ইমন। আয়ুশ শুক্লার করা দ্বিতীয় বলটিতে ড্রাইভ করে কভারের ওপর দিয়ে চার মারেন ইমন। পরের বলেও ইন সাইড এজ হয়ে আরেকটি চার পেয়ে যান তিনি।

তবে তৃতীয় ওভারে আয়ুশকে মারতে গিয়ে ১৪ বলে ১৯ রান করে আউট হয়ে ফিরে যান ইমন। এরপর তানজিদ হাসান দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে ১৮ বলে ১৪ রান করে আউট হন। আতিক ইকবালের বলে মিড অফে ক্যাচ দেন তানজিদ।

এরপর তোহিদ হৃদয় ও লিটন দাস ৭০ বলে ৯৫ রানের একটি জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ধরে রাখেন। যদিও লিটন ইনিংসের ১৮তম ওভারে ৩৯ বলে ৫৯ রান করে বোল্ড হয়ে যান। তবে এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। হৃদয় ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন এবং দলকে জয় এনে দেন।

বাংলা খবর/ খবর/খেলা/

লিটনের ঝোড়ো হাফ সেঞ্চুরি, হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom