পশ্চিমবঙ্গের উপনির্বাচনে ৬টি কেন্দ্রের সবকটিতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস৷
ঝাড়খণ্ডে ৯টি আসনে এগিয়ে এনডিএ, ৪টি আসনে এগিয়ে জেএমএম-কংগ্রেস জোট৷
মহারাষ্ট্রে ৯৮ আসনে এগিয়ে বিজেপি জোট, ৩৫টিতে এগিয়ে বিরোধীরা৷
প্রাথমিক গণনায় মহারাষ্ট্রে ১০ আসনে এগিয়ে বিজেপি-র নেতৃত্বাধীন শিবসেনা (একনাথ শিন্ডে), এনসিপি (অজিত পাওয়ার) জোট৷ ৬ আসনে এগিয়ে কংগ্রেস-উদ্ধব ঠাকরের শিবসেনা-শরদ পাওয়ারের এনসিপি বিরোধী জোট৷
সকাল ৮টা থেকে শুরু হল ভোট গণনা৷ প্রথমে পোস্টাল ব্যালটের গণনা করা হবে৷
সকাল ১১টার মধ্যেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলাফল কী হতে চলেছে, তা স্পষ্ট হয়ে যাবে বলে দাবি করলেন উদ্ধব ঠাকরে পন্থী শিবসেনার নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী৷
আজ উত্তর প্রদেশেরও ৯টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে৷ লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিরোধীদের ভাল ফলের পর উপনির্বাচনের ফলাফল নিয়েও আগ্রহ তুঙ্গে৷
মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফলের সঙ্গেই আজ ১৫টি রাজ্যে উপনির্বাচনের ফল ঘোষিত হবে৷ এর মধ্যে রয়েছে রাজস্থানের ৭টি বিধানসভা, মধ্যপ্রদেশের ২টি বিধানসভা এবং উত্তর প্রদেশের ৯টি বিধানসভার উপনির্বাচনের ফলাফল৷
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে লড়ছেন কোপড়ি- পাঁচপখাড়ি কেন্দ্র থেকে৷ বিজেপির দেবেন্দ্র ফড়ণবীশ লড়ছেন নাগপুর দক্ষিণ-পশ্চিম কেন্দ্র থেকে৷ এনসিপি-র অজিত পাওয়ার লড়ছেন বারামতি কেন্দ্র থেকে৷ ওরলি কেন্দ্র থেকে লড়াই উদ্ধব ঠাকরের শিবসেনার আদিত্য ঠাকুর এবং শিন্ডে পন্থী শিবসেনার মিলিন্দ দেওয়রার মধ্যে৷
ঝাড়খণ্ডে সম্মানের লড়াই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের৷ ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্ত হয়েছেন তিনি৷ ক্ষমতা ধরে রাখাটা তাই হেমন্ত সোরেনের কাছে সম্মানের লড়াই৷ যদিও বুথ ফেরত সমীক্ষা এগিয়ে রেখেছে বিজেপি জোটকে৷
আরজি কর কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠার পর এই প্রথম রাজ্যে কোনও নির্বাচন অনুষ্ঠিত হল৷ তাই পশ্চিমবঙ্গের ছয় কেন্দ্রে উপনির্বাচনের ফল কোনদিকে যায়, তা নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷
মহারাষ্ট্রে সরকার গড়ার জন্য চাই ১৪৫টি আসন৷ অন্যদিকে ঝাড়খণ্ডে ম্যাজিক ফিগার ৪৫৷
আজ ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেরও ফল ঘোষণা হবে৷ রাহুল গান্ধি ইস্তফা দেওয়ায় প্রথমবার ওয়ানাড থেকে ভোটে লড়েছেন প্রিয়াঙ্কা গান্ধি৷
পশ্চিমবঙ্গের মাদারিহাট, সিতাই, নৈহাটি, তালড্যাংরা, মেদিনীপুর এবং হাড়োয়া কেন্দ্রেও আজ উপনির্বাচনের ফল ঘোষণা হবে৷ এর মধ্যে শুধুমাত্র মাদারিহাট কেন্দ্রটি বিজেপি-র দখলে ছিল৷
বুথ ফেরত সমীক্ষায় মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিজেপি জোটকেই এগিয়ে রেখেছে৷
মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রাখা এবং ঝাড়খণ্ডে ক্ষমতায় ফেরার লড়াই বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটের সামনে৷