মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Bad Road: চন্দ্রকোনার খারাপ রাস্তা দ্রুত সারাইয়ের দাবি গ্রামবাসীদের | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৬১ সময় দেখুন


Last Updated:

ঢলবাঁধ থেকে হরিসিংপুর যাওয়ার প্রায় তিন কিমি রাস্তার বেহাল অবস্থা। মোরাম রাস্তায় বৃষ্টিতে হাঁটু সমান কাদা ও রাস্তা জুড়ে বড়বড় গর্ত। তাতে জমে আছে জল। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় ঢলবাঁধ ইকো টুরিজম পার্কে

+

রাস্তায় 

রাস্তায়  সাইকেল বা হেঁটে যাওয়া ঝুঁকির

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: ইকো টুরিজম পার্ক সহ একাধিক গ্রামে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষাকালে সেই রাস্তায় বড় গাড়ি তো দুরস্ত, সাইকেলে বা হেঁটে যাওয়াও ঝুঁকির। রাস্তা জুড়ে বড় বড় গর্ত। তাতে জমে রয়েছে জল। যেকোন‌ও মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা। জরুরি প্রয়োজনে গ্রামে আসতে চায় না কোন‌ও গাড়ি। এদিকে বেহাল রাস্তা মেরামতের দাবি প্রশাসনকে জানিয়েও মোলেনি সুরাহা, অভিযোগ এলাকাবাসীদের।

বর্ষার মরসুমে জেলায় জেলায় বেহাল রাস্তার করুণ ছবি উঠে আসছে। কোথাও বেহাল রাস্তার জেরে রোগী যাতায়াতে খাঠিয়া ব্যবহার করতে হচ্ছে আবার কোথাও ঘটছে দুর্ঘটনা। কোথাও রাস্তা সারাইয়ের দাবিতে পথে নেমে বিভিন্ন পন্থা অনুসরণ করে বিক্ষোভ, অবরোধ, প্রতিবাদে নামতে দেখা যাচ্ছে এলাকাবাসী, স্কুল পড়ুয়া সহ ভুক্তভোগীদের। রাস্তার এমনই বেহাল অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর, চন্দ্রকোনায়।

ঢলবাঁধ থেকে হরিসিংপুর যাওয়ার প্রায় তিন কিমি রাস্তার বেহাল অবস্থা। মোরাম রাস্তায় বৃষ্টিতে হাঁটু সমান কাদা ও রাস্তা জুড়ে বড়বড় গর্ত। তাতে জমে আছে জল। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় ঢলবাঁধ ইকো টুরিজম পার্কে। এছাড়াও এই রাস্তা দিয়ে ঢলবাঁধ, বাচকা, হরিসিংপুর, টকাহেদুয়া সহ একাধিক গ্রামের মানুষ চলাচল করেন। এই এলাকায় রয়েছে বেশকিছু আদিবাসী পরিবারের বসবাস। রাস্তার এই অবস্থা নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা। অভিযোগ, রাস্তা সারাইয়ের জন্য প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই অবস্থায় বেহাল রাস্তা দ্রুত মেরামত বা নতুন করে রাস্তা তৈরি হোক চাইছেন গ্রামবাসীরা। বেহাল রাস্তার জেরে জরুরি প্রয়োজনে কোনও বড় গাড়ি আসতে চায়না এলাকায়।এই বিষয়ে চন্দ্রকোনা-২ নম্বর পঞ্চায়েত সমিতির বক্তব্য,পথশ্রী সহ সরকারি বিভিন্ন স্কিমে রাস্তা মেরামতির প্রকল্প জমা দেওয়া রয়েছে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর মাধ্যমেও চেষ্টা করা হবে ওই স্কিম থেকে যাতে দ্রুত রাস্তা মেরামত বা নতুন করে তৈরি করা যায়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর