মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Bangla News: বন্ধ রাইস মিলে রমরমিয়ে চলছিল…, হানা দিতেই চোখ কপালে পুলিশের, গোটা এলাকায় চাঞ্চল্য illegal liquor business was running behind abandoned rice mill

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১০৯ সময় দেখুন


Last Updated:

Bangla News: রাইস মিলে ঢুকতেই চোখ কপালে তদন্তকারী পুলিশ অফিসারদের। মাসের পর মাস ধরে এই বন্ধ রাইস মিলে যে এই কারবার চলছে তা ঘুণাক্ষরে ও বুঝতে পারেননি তাঁরা।

বন্ধ রাইস মিলে চলছিল কিসের কারবার! অভিযানে গিয়ে চোখ কপালে পুলিশেরবন্ধ রাইস মিলে চলছিল কিসের কারবার! অভিযানে গিয়ে চোখ কপালে পুলিশের
বন্ধ রাইস মিলে চলছিল কিসের কারবার! অভিযানে গিয়ে চোখ কপালে পুলিশের

বর্ধমান: পরিত্যক্ত রাইস মিলের আড়ালে চোলাই তৈরির উপকরণের ব্যবসা! এমন ঘটনাই সামনে এল বর্ধমানে। রাইস মিলে ঢুকতেই চোখ কপালে তদন্তকারী পুলিশ অফিসারদের। মাসের পর মাস ধরে এই বন্ধ রাইস মিলে যে এই কারবার চলছে তা ঘুণাক্ষরে ও বুঝতে পারেননি তাঁরা। তাজ্জব এলাকার বাসিন্দারাও। সব মিলিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

চোলাই তৈরির উপকরণ মজুত রয়েছে এই সন্দেহে জেলা আবগারি দফতর ও বর্ধমান থানার যৌথ অভিযান চালায়  পরিত্যক্ত রাইস মিলটিতে। সেখানেই বাজেয়াপ্ত হল ভিন রাজ্যের ট্রাক-সহ প্রচুর পরিমান কাঁচামাল। পরীক্ষার জন্য বাজেয়াপ্ত হওয়া সন্দেহজনক কাঁচামালের নমুনা আবগারি দফতরের পক্ষ থেকে পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। বর্ধমান থানার আলমগঞ্জের মাটিরবাগ এলাকার ঘটনা।

আরও পড়ুন-ধেয়ে আসছে ভয়ঙ্কর ‘অশনি’…! ৪০-৫০ কিমি প্রতি বেগে উঠবে ঝড়! মুষলধারে বৃষ্টি, ঘনঘন বজ্রপাতে চরম দুর্যোগ, কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD

জেলা আবগারি দফতরের ডেপুটি এক্সসাইজ কালেক্টর (সদর রেঞ্জ) নিমাই সামন্ত জানিয়েছেন, বর্ধমান শহরের আলমগঞ্জের মাটির বাগ এলাকার নিত্যকালী রাইস মিল নামে একটি পরিত্যক্ত রাইস মিলে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জেলা আবগারি দফতর ও বর্ধমান থানার পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালানো হয়। সেখানে হরিয়ানার যমুনানগরের চালানে নিয়ে আসা একটি ঝাড়খন্ডের গাড়ি থেকে প্রথমে ৪৯৫ টিন ও পরে তল্লাশিতে রাইস মিলের চারটি গোডাউন থেকে আরও ৫৬০০ টিন সন্দেহজনক চোলাই তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা হয় ঝাড়খন্ড নম্বারের ট্রাকটিকেও। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধার হওয়া কাঁচামালের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

আরও পড়ুন-গায়ের রং-ই কাল হল, ১০০০ বার ‘রিজেক্ট’, বিয়ের পরই জুটেছে ‘ঘর ভাঙানি’ তকমা, বলি-হলি দাঁপাচ্ছেন এই নায়িকা? বলুন তো কে ইনি?

সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে আফগারী দফতর। পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, কতদিন ধরে এই কারবার চলছিল তা জানার চেষ্টা চলছে। এখানে মজুত করার পর সে সব কাঁচামাল বর্ধমান শহর লাগোয়া বিভিন্ন এলাকা, জেলার বিভিন্ন প্রান্ত ও পাশের জেলাগুলিতে সাপ্লাই করা হতো বলে প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে। এই কারবারের সঙ্গে কারা কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।

Next Article

লাগাতার বৃষ্টিতে ধুয়ে গেল জমি, ফসল নষ্ট! মাথায় হাত চাষিদের…আম খেতে পারবেন তো এবছর?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর