মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Bangla News | রকমারি মুখরোচক চাটের সম্ভার, সন্ধ্যা নামলেই জমছে ভিড়, ঠিকানা জেনে আজই পৌঁছে যান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৩৩ সময় দেখুন
Bangla News | রকমারি মুখরোচক চাটের সম্ভার, সন্ধ্যা নামলেই জমছে ভিড়, ঠিকানা জেনে আজই পৌঁছে যান


অশোকনগর: সন্ধ্যা হলেই মন চায় কিছু চটপটা খেতে! তাহলে ‘এই’ ঠিকানা আপনার জন্যই। না জানলে করবেন চরম মিস! সন্ধ্যে নামলেই এই দোকানের সামনে জমে ভিড়। কী নেই এখানে! ফুচকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাপড়ি চাট, দই বড়া নানান মুখরোচক খাবার মন জয় করেছে ক্রেতাদের।

এই দোকানের চাট একবার খেলে, বারবার খেতে মন চাইবে। এক বা দু’রকম নয় প্রায় সতেরোর রকমের পাপড়ি চাট রয়েছে এই দোকানে। এখানকার রাজ কচুরি এবং দই বড়া ক্রেতাদের বিশেষ পছন্দ। এসব শুনেই নিশ্চই জিভে জল আসছে! যাবেন নাকি এই দোকানে? দোকানের নাম ‘স্বাদ ঘর’। উত্তর ২৪ পরগণার অশোকনগর গোলবাজার এলাকায় অবস্থিত এই দোকান। আর পাঁচটা চাটভাণ্ডারের থেকে এই দোকানের সাজসজ্জাও অন্যরকম।

আরও পড়ুনঃ বাংলার প্রাচীন স্থাপত্যশৈলী ‘জোড়বাংলা’র নিদর্শন রয়েছে বালি দেওয়ানগঞ্জে, সপ্তাহান্তে ঘুরে আসুন

পরিষ্কার-পরিচ্ছন্ন সাজানো গোছানো ছিমছাম একটা দোকান। দোকানে রয়েছেন মালিকসহ তিনজন কর্মচারী। প্রতিদিন ভিড়ের চাপে তাদের নাভিশ্বাস ওঠার জোগাড়। ক্রেতাদের ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়। এই গরমে দই বড়ার চাহিদা এতই বেশি, যে দোকান খুলতে না খুলতেই উবে যাচ্ছে দই বড়া। তাড়াতাড়ি না গেলে দই বড়া পাওয়া মুশকিল।

এই দোকানে স্পেশ্যালিটি বিভিন্ন ধরনের পাঁপড়ি চাট এবং রাজ কচুরি। বেশ কয়েক রকমের ফুচকাও রয়েছে। বাজারে আসা মানুষজন, ছাত্র-ছাত্রীদের কাছে অল্প দিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই দোকান। অনেকে আবার দূর-দূরান্ত থেকেও আসেন, শুধুমাত্র এই দোকানের খাবার চেখে দেখার জন্য। দোকানের মালিক দেবাশিস দাস ওরফে দেবুদা বর্তমানে ‘চাট কিং’ নামে বেশ পরিচিতি লাভ করেছেন এই দোকানের সুবাদে।

আরও পড়ুনঃ সোনার মকুট, রুপোর হাতে সুসজ্জিত জগন্নাথ দেব, পালিত হল নবযৌবন উৎসব

কথা বলে জানা যায়, দেবাশিস দাস ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন। সুযোগের অভাবে উচ্চমাধ্যমিকের পর আর পড়াশোনা হয়নি। তবে, খাবারের দোকানের কথা কোনদিনও ভাবেননি। একদিন শখের বসেই এই দোকান খুলে বসেন তিনি। নিজের শিল্পীসত্তা দিয়ে সাজিয়ে তোলেন দোকান। অল্প কিছু দিনের মধ্যেই স্বাদ ঘর বেশ জনপ্রিয়তা পায় মানুষের কাছে স্বাদের জন্যই। তারপর আর ঘুরে তাকাতে হয়নি তাকে।

বর্তমানে রমরমিয়ে চলছে ব্যবসা।এখানে প্রায় ৩০ থেকে ৪০ রকমের মুখরোচক খাবার পাওয়া যায় বর্তমানে। ভবিষ্যতে নতুন কিছু আইটেম যোগ করার এবং দোকান বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে দেবাশীষ বাবুর। ভবিষ্যতে যাতে ক্রেতারা বসে খাওয়া দাওয়া করতে পারেন সেদিকেও বিশেষ নজর রয়েছে তার। সব মিলিয়ে স্বাদের টানেই এই দোকানে বারংবার ছুটে আসছেন ক্রেতারা।

Rudra Narayan Roy

আপনার শহর থেকে (উত্তর ২৪ পরগণা)

উত্তর ২৪ পরগণা

উত্তর ২৪ পরগণা

Published by:Shubhagata Dey

First published:

Tags: Ashoknagar



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর