Last Updated:
শিলিগুড়ি: এনজেপিতে কালীপুজোর রাতে খুন! ৫০০-১০০০ টাকার জন্যে এক ব্যক্তিকে খুন করা হয় বলে অভিযোগ। অভিযোগ এলাকারই ১০ যুবকের বিরুদ্ধে। মূলত এলাকায় দাদাগিরি, তোলাবাজির অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে। একজনকে গ্রেফতার করলেও বাকিরা অধরা।
রবিবার মৃতদেহ এলাকায় পৌঁছলে উত্তেজনা ছড়ায়। দুই অন্যতম অভিযুক্ত মহম্মদ আলাউদ্দিন এবং মহম্মদ সালাউদ্দিনের বোনের বাড়ি ভাঙচুর চালানোর অভিযোগ। এলাকায় পথ অবরোধ। পুলিশের মৃদু লাঠিচার্জ। এলাকা থমথমে। বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন: এক মাস চিনি না খেলে শরীরে কী হয় জানেন? ডাক্তারের এই কথাগুলি শুনলে চমকাবেন!
ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ জহুরি (৫৮) । মাত্র ১ হাজার টাকার জন্য মদ্যপ যুবকদের মারধরের জেরে প্রাণ হারাতে হয় ওই প্রৌঢ়কে। জানা গিয়েছে, এদিন রাতে বাড়ির সামনেই বসেছিলেন তিনি। সেই সময় এলাকারই কিছু যুবক মদ্যপ অবস্থায় তাঁর কাছে গিয়ে দিপাবলী পালনের জন্য পাঁচশো টাকা দাবি করে।
আরও পড়ুন: মাধ্যমিক দিয়েছেন? মাধ্যমিক কথাটির অর্থ কী জানেন? রইল ৪ অপশন, বলতে পারলে আপনি জিনিয়াস
টাকা দিতে অস্বীকার করেন ওই ব্যক্তি। সেই সময় ওই যুবকরা তাঁকে লাথি, ঘুষি মারার পাশাপাশি লাঠি দিয়ে আক্রমণ করে। তারপরই সেখানে লুটিয়ে পড়েন আক্রান্ত ব্যক্তি। ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং বাড়ির লোক এসে তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পার্থপ্রতিম সরকার
Kolkata,West Bengal
November 03, 2024, 6:33 PM IST