মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Bangla News | সরভাজা খেতে ভালবাসেন? এই মিষ্টি তৈরির ইতিহাস জানলে হাঁ হয়ে যাবেন! – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১১১ সময় দেখুন
Bangla News | সরভাজা খেতে ভালবাসেন? এই মিষ্টি তৈরির ইতিহাস জানলে হাঁ হয়ে যাবেন! – News18 Bangla


কৃষ্ণনগর: মিষ্টি আমাদের কমবেশি সকলেরই প্রিয়। খাবারের শেষ পাতে একটু মিষ্টি পড়লে খাওয়া পরিপূর্ণতা পায়। বাংলায় বিখ্যাত মিষ্টির সম্ভার রয়েছে প্রচুর। রসগোল্লা, সন্দেশ, পানতুয়া, মিষ্টি দই, ইত্যাদি তো রয়েছেই কিন্তু বাংলার বিভিন্ন জেলায় তৈরি হয় বিভিন্ন ধরনের বিখ্যাত মিষ্টি যা আজ নাম করেছে বিশ্বের দরবারে। ঠিক তেমনি একপ্রকার মিষ্টি কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা এবং সরপুরিয়া।

বাংলার বিভিন্ন জেলার বিখ্যাত সমস্ত মিষ্টির মধ্যে অন্যতম কৃষ্ণনগরের সরভাজা এবং সরপুরিয়া। এই মিষ্টির ইতিহাস জড়িয়ে রয়েছে কৃষ্ণনগরের রাজবাড়ির সঙ্গে। জানা যায়, এই মিষ্টি প্রথম তৈরি হয় ১৯০২ সালে। কৃষ্ণনগরের তৎকালীন মহারাজ এই মিষ্টি খেয়ে খুবই প্রশংসা করেন। রাজবাড়ির পুজোতেও আনা হত এই মিষ্টি।

আরও পড়ুন: ‘মানুষের তো কাজে ভুল হয়’, অন্তর্ঘাতের তত্ত্ব উড়িয়ে করমণ্ডল দুর্ঘটনায় বিস্ফোরক দাবি রেলকর্তার!

দুধের সর তুলে সেই সরকে ভেজে তৈরি হয় বলেই এই মিষ্টির নাম সরভাজা। এই মিষ্টি তৈরির প্রণালী যাতে কেউ জেনে নিতে পারে সেই কারণে দরজা বন্ধ করেই বানানো হত। সেই থেকে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করেছে কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা ও সরপুরিয়া। শুধু জেলা নয় দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও নিজের খ্যাতি অর্জন করেছে এই সরভাজা ও সরপুরিয়া।

আরও পড়ুন: ক্লাসরুমে থরে থরে লাশ, গড়াচ্ছে রক্তরস! স্কুলে ফিরতে ভয় বাহানাগার পড়ুয়াদের

দুধ জ্বাল দিয়ে ছানা তৈরি করে সেই ছানা থেকে জল ছাড়ানোর পর তার সঙ্গে ক্ষীর মিশিয়ে এবং তার পাশাপাশি বিভিন্ন কাঠবাদাম এলাচ পেস্তা ইত্যাদি সামগ্রী মিশিয়ে তৈরি করা হয় সেই সন্দেশ। এরপর ক্ষীরের তিনটি স্তর ভাগ করা হয়। প্রথমে নিচের স্তরে থাকে সর মাঝখানে থাকে সেই ক্ষীরের সন্দেশ। তারপর দেওয়া হয় আরেকটি সরের স্তর। তারপর পুনরায় দেওয়া হয় ক্ষীরের সন্দেশের স্তর, তার ওপর দেওয়া হয় আরও একটি সরের স্তর। মূলত এই ভাবেই স্তরে স্তরে ক্ষীর ও সর মিশিয়েই তৈরি করা হয় সুস্বাদু এই সরপুরিয়া যা কিনতে মূলত সারা বছরই লোকের ভিড় লেগে থাকে কৃষ্ণনগরে।

Mainak Debnath

আপনার শহর থেকে (নদিয়া)

Published by:Raima Chakraborty

First published:

Tags: Nadia news, Sweets



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর