মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Bangla News হালুয়ায় তাও আবার ফলের স্বাদের! কেরলের অভিনব খাবারে মেতেছে হাওড়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
Bangla News হালুয়ায় তাও আবার ফলের স্বাদের! কেরলের অভিনব খাবারে মেতেছে হাওড়া


হাওড়া: কেরালের ফ্রুট ফ্লেভার ‘হালুয়া’তে মেতেছে হাওড়ার মানুষ। হালুয়া বা সুজি প্রায় সকলেরই বেশ পছন্দের একটি খাবার। সাধরণত গম থেকে উৎপত্তি সুজি বা হালুয়া বেশি পরিচিত বাংলার মানুষের, যা মিষ্টি জাতীয় রুটি অথবা লুচির সঙ্গে খাওয়ার চল রয়েছে। গম থেকে পাওয়া সুজি দিয়ে হালুয়া তৈরি করতে, ঘি-দুধ এবং বাদাম ব্যবহার করা হয়।

আমাদের দেশ ভারত ছাড়াও বাংলাদেশ পাকিস্তান-সহ প্রতিবেশী দেশের মানুষের কাছেও পরিচিত খাবার হালুয়া। সুজির হালুয়া ছাড়াও ফ্রুট বা অন্যান্য ফ্লেভারের হালুয়ার বেশ জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে এই ফ্রুট ফ্লেভার হালুয়া বিখ্যাত কেরল। কেরলের মিষ্টি হালুয়া স্বাদে অতুলনীয়। এই হালুয়ার দুই থেকে আড়াই মাস সময় ধরে বাড়িতে রেখে খাওয়া যায়। রাখতে কোনও রকম ফ্রিজ বা আলাদা কোনও ব্যবস্থার প্রয়োজন হয় না।

আরও পড়ুনঃ পাঁচিল টপকে এ কার বাড়িতে ঢুকল পুলিশ! ক্যানিংয়ে মারাত্মক কাণ্ড! শুনলে আকাশ থেকে পড়বেন

কেরলের ফ্লেভার হালুয়া তৈরিতে ব্যবহার হয় গমের আটা, নারকেল তেল, ড্রাই ফ্রুট, ফ্রুট জুস, মধু, গুড়, বাদাম। এই হালুয়া স্বাদে যেমন অতুলনীয় তেমনি শরীরের জন্যও উপকারী। আনারস, ডুমুর, কিউই, গাজর, মিক্সড ফ্রুট-সহ নানা ফ্লেভার হালুয়া পাওয়া যায়। সাধরণত গমের সুজি বা হালুয়া ছাড়াও গাজরের হালুয়া সঙ্গে কম বেশি মানুষ পরিচিত। কিন্তু বিভিন্ন ফলের স্বাদের হালুয়া, হাওড়ার অধিকাংশ মানুষের কাছে অজানা। বিভিন্ন ফলের স্বাদের হালুয়া’র সঙ্গে পরিচয় এই প্রথম অধিকাংশের কাছে। দেখার পাশাপাশি চেখে দেখার আগ্রহ রয়েছে অনেকের মধ্যেই।

ছোট-বড় সমস্ত বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন কেরলের ফলের স্বাদের হালুয়ার দোকানে। কেজি প্রতি ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।

রাকেশ মাইতি

আপনার শহর থেকে (হাওড়া)

Published by:Shubhagata Dey

First published:

Tags: Howrah



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর