মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Bangla News | ১৬ ইঞ্চির জাম্বো ফিস কবিরাজি, দামও একেবারে নাগালে, দোকানের ঠিকানা রইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
Bangla News | ১৬ ইঞ্চির জাম্বো ফিস কবিরাজি, দামও একেবারে নাগালে, দোকানের ঠিকানা রইল


চাকদহ: ফিশ ফ্রাই অথবা ফিস কবিরাজি কমবেশি সকলেই আমরা খেতে ভালোবাসি। কিন্তু যদি আপনাকে একটি ১৬ ইঞ্চির জাম্বো ফিস কবিরাজী দেওয়া হয় পুরোটা কি একসঙ্গে খেতে পারবেন নাকি অর্ধেককে বাকিটা পার্সেল করে বাড়িতে নিয়ে যাবেন! তার কারণ নদিয়ার চাকদহের একান্ত আপন রেস্টুরেন্টের ১৬-১৮ ইঞ্চি মাপের জাম্বো ফিস কবিরাজি দেখতে যেমন বড় খেতেও তেমন সুস্বাদু।

অত্যন্ত খাদ্য রসিক মানুষেরাও এই ফিস কবিরাজী একা খেতে পারেন না। এ ছাড়াও তাদের মেনু কার্ডে রয়েছে সম্পূর্ণ ভেটকি মাছের তৈরি ফিস ফ্রাই যা খেতে অনবদ্য।

আরও পড়ুনঃ দিঘা মোহনায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, বড় বিপদের হাত থেকে বাঁচল ফিস মার্কেট

নদিয়ার চাকদহের একান্ত আপন রেস্টুরেন্ট, চাকদহ স্টেশন থেকে নেমেই হাটা পথ। অসুবিধা খুব হলে আপনাকে চলে আসতে হবে গুগল ম্যাপে সার্চ করে। একান্ত আপন রেস্টুরেন্টের বিরিয়ানি, মিক্সড ফ্রাইড রাইস ছাড়াও অন্যতম জনপ্রিয় খাবার হল এই ফিস কবিরাজি এবং ফিস ফ্রাই! সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা হয় এই ফিস কবিরাজী এবং ফিস ফ্রাই।

একটি ফিস কবিরাজির দাম পড়বে আপনার ২৫০ টাকা এবং সম্পূর্ণ ভেটকি মাছ দিয়ে তৈরি ফিস ফ্রাইটির দাম ১২০ টাকা। দামটা একটু বেশি মনে হলেও ফিস কবিরাজি এবং ফিশ ফ্রাইটি মুখে দেওয়ার পর আপনার আর সেটি মনে হবে না। দোকানের মালিক সুব্রত তালুকদার জানান, “পিওর ভেটকি মাছের ১৬ ইঞ্চির এই ধরনের ফিস কবিরাজি নদিয়াতে কোথাও নেই, আমরাই প্রথম তৈরি করেছি।” সুতরাং দেরি না করে একবার গিয়ে চেখে আসা যেতেই পারে চাকদহের একান্ত আপন রেস্টুরেন্টের বিরিয়ানির পাশাপাশি ফিস কবিরাজি এবং ফিস ফ্রাই।

Mainak Debnath

Published by:Shubhagata Dey

First published:

Tags: Food



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর