ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। রবিবারই শেষমেশ ইজরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের ৩ পরমাণু কেন্দ্রে জোরদার হামলা চালিয়েছে আমেরিকা। ইরানের এসফাহান, ফরডো, নাতানজের পরমাণু কেন্দ্রে বিধ্বংসী হানা চালিয়েছে মার্কিন সেনার বিমান। এদিকে, ঘটনার পরই ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ঘনিষ্ঠ হুসেন শারিয়াতমাদরি পাল্টা তোপ দেগেছেন আমেরিকাকে লক্ষ্য করে। হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকাকে দেখে নেওয়ার। এবার এরই মধ্যে বিশেষ বার্তা দিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।