Last Updated:
বাঁকুড়া: আসছে ঢাকঢোলের আওয়াজ, বাচ্চাদের হাসি এবং ভয় মেশানো কোলাহল। মস্ত ঘোড়াকে দেখে এদিক ওদিক লুকোচ্ছে শিশুরা। তবে এই ঘোড়া নেচে চলেছে নিজের মনের আনন্দে। সঙ্গে আনন্দ দিচ্ছে মানুষকে। কত সাধারণ মনোরঞ্জন, কি অসাধারণ ঐতিহ্য। বাঁকুড়ার ঘোড়ানাচ প্রায় নির্মূল হয়ে গেছে গোটা জেলা থেকে, তবুও বাঁকুড়ার ছাতনার একটি গ্রামে নিভতে বসা প্রদীপের মত এখনও টিকে রয়েছে ঘোড়া নাচ।
পাতলা বাঁশের একটি কাঠামো তৈরি করে, তাতে লাগান হয় পাতলা কাপড়। সেই কাপড়কে ভালো করে জড়িয়ে দেওয়া হয় ঘোড়ার আকার। চালকের আসনে থাকে একটি ছিদ্র। ছিদ্রের মধ্যে পা ঢুকিয়ে দেন ঘোড়া নাচ করা ব্যক্তি। এরপর ঘোড়ার পা এবং ঘোড়ার চালক হিসেবে, ঘোড়া নাচ করা ব্যক্তি শুরু করেন ঘোড়া নাচ প্রদর্শন। ছাতনার প্রত্যন্ত একটি গ্রাম গুরুপুতা, এই গ্রামেই তৈরি হয় ঘোড়া নাচ করার ঘোড়া। তবে গ্রামবাসীরা জানিয়েছেন যে, এই শিল্প হারিয়েছে উন্মাদনা। বেঁচে নেই আর কিছু।
আরও পড়ুন: অ্যাম্বুলেন্স ভাড়ায় ৩০-৪০ শতাংশ ছাড়! ‘গরিবদের মসিহা’ হয়ে দাঁড়িয়েছেন বাঁকুড়ার গুণময়বাবু
হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া নাচ। হারিয়ে যাচ্ছে নয়! হারিয়ে গেছে বললে ভুল হবেনা। আগে বছরের এই সময়টাতে গ্রামবাংলায় অন্যতম জনপ্রিয় ছিল এই ঘোড়া নাচ। মানুষের অন্যতম মনোরঞ্জনের জায়গা ছিল এই ঘোড়া নাচ। অর্থও উপার্জন করা যেত। দিন যত বদলেছে মানুষ যত আধুনিক হয়েছে ততই হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার বিভিন্ন রীতিনীতি ঐতিহ্যবাহী সংস্কৃতি। ঘোড়া নাচেরও সেই একই অবস্থা।
আরও পড়ুন: কোমর দুলিয়ে র্যাম্পে হাঁটলেন গ্রামের মহিলারা! শহর ছাড়িয়ে এবার দেখুন বাঁকুড়ার ‘ফ্যাশন শো’!
কালী পুজো থেকে ভাইফোঁটার থেকে শুরু হয়, এরপর আরও বেশ কিছুদিন বিভিন্ন গ্রামে গ্রামে ঘোড়া নাচ প্রদর্শন হত আগেকার দিনে। কিছু মানুষ নিজেরাই ঘোড়া সেজে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মানুষকে মনোরঞ্জন দিত। তবে স্মার্টফোন এবং এ.আই এর যুগেও বাঁকুড়ার একটি গ্রামে এখনও দেখা যায় ঘোড়া নাচ। বাঁকুড়ার ঐতিহ্যবাহী সংস্কৃতি এখনওধরে রেখেছে গ্রামের কিছু মানুষজন।
নীলাঞ্জন ব্যানার্জী
Kolkata,Kolkata,West Bengal
November 05, 2024, 3:45 PM IST