Last Updated:
বাঁকুড়া: একসময় সোনালী ধান চোখের জ্যোতি কেড়ে নিত এই অঞ্চলে। হলুদ সরষে দেখে ফুল ফুটে যেত মানুষের চোখে। কি ভাবছেন পাগলের প্রলাপ? আদৌ নয়! বাঁকুড়ার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩০০০ বিঘা জমি চাষের যোগ্য হলেও চাষ করতে পারছেন না চাষিরা। চাষ করতে না পেরে দিনমজুরের কাজ করতে হচ্ছে তাদের। বলছেন ‘এইভাবে চলতে থাকলে না খেতে পেয়ে মরে যাব!’ আসলে গ্রামবাসী এবং চাষিদের কথা অনুযায়ী, পৌরসভার দুটি নালার নোংরা জল ঢুকে পড়ছে ৩০০০ বিঘা জমিতে। জমি চলে গেছে জলের তলায়।
এমনকি এক সময়ে যে জমি চাষের ছিল সেই জমি দেখে মনে হবে জঙ্গল। এলাকায় দুটি নর্দমা যার জল ঢুকে পড়ছে জমিতে। বিগত ১০-১৫ বছর ধরে এমন চলছে বলে জানিয়েছেন কৃষকরা। কৃষিকাজের ক্ষেত্রে বাঁকুড়া উপযুক্ত নয়। কৃষিজমি অর্থাৎ কৃষিযোগ্য জমির অভাব যথেষ্ট। তবে বাঁকুড়া দুই ব্লকের অন্তর্গত সানবাঁধা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকা চাষের যথেষ্ট উপযোগী। সেই উপযোগী জমিতে যদি চাষই না করতে পারেন কৃষকরা তাহলে আক্ষেপ থাকবে সেটি সাধারণ বিষয়।
আরও পড়ুন: শীতকালে বাড়িতে গাছ লাগিয়েও ফুটছে না ফুল? কারণ জানালেন বাঁকুড়ার শিক্ষক
পঞ্চায়েতের সূত্র ধরে বহুবার উপরমহলে জানানো হয়েছে ঘটনাটি। সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের উপ পঞ্চায়েত প্রধান বিদ্যুৎ ঘোষ জানান, “আমরা এর আগেই ঘটনাটি বিডিওকে জানিয়েছি। কিছুই হয়নি। এমনটা হতে থাকলে চাষিরা বাইরে যেতে বাধ্য হবেন। পঞ্চায়েতের পক্ষ থেকে কিছু করা সম্ভব নয়।” সোনার বাংলা! পশ্চিমবঙ্গ চাষের জন্য বিখ্যাত। সোনালী ধান এবং হলুদ সরষে, সঙ্গে বিভিন্ন ধরনের ফসল চাষ হত এই এলাকায়। যা এখন প্রায় ফাঁকা পড়ে আছে।
আরও পড়ুন: সামনেই ডিসেম্বরের লম্বা ছুটি…ঘুরে দেখুন বাংলার ইতিহাস, মনোরম প্রকৃতি! সেরা শহর ঘুরে আসুন
যে জমিগুলোতে চাষ হচ্ছে, সেই জমিগুলির চাষিরা তাড়াতাড়ি করে আগা থেকেই ধান কেটে নিতে বাধ্য হচ্ছেন। নর্দমার জলের গন্ধ ছেয়ে রয়েছে জমিগুলোর উপরে। সাধারণ গরিব চাষিদের ভবিষ্যতের কি পরিবর্তন হবে? সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।
নীলাঞ্জন ব্যানার্জী
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
December 04, 2024 3:25 PM IST