সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

Bankura News: অবিরাম বৃষ্টিতে ফুঁসছে নদী, ১৫০০০ কিউসেক জল ছাড়া হল মুকুটমণিপুর জলাধার থেকে!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১১২ সময় দেখুন


Last Updated:

Mukutmanipur Dam: গত ৪৮ ঘন্টায় বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির জের। মুকুটমনিপুর জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করল সেচ দফতর।

X

জল

জল ছাড়ার দৃশ্য 

বাঁকুড়া: গত ৪৮ ঘন্টায় বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির জের। মুকুটমনিপুর জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করল সেচ দফতর। মঙ্গলবার সকাল থেকে ১৫ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু করেছে মুকুটমনিপুর জলাধার।

ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মত‌ই গত ৪৮ ঘন্টায় বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হয়। বাঁকুড়া জেলাতে গত ৪৮ ঘন্টাতেই বৃষ্টি হয় প্রায় ১০০ মিলিমিটার। পুরুলিয়াতেই ভারী বৃষ্টি হয়। এর জেরে কংসাবতী ও কুমারী নদী দিয়ে মুকুটমনিপুর জলাধারে বিপুল পরিমাণ জল আসতে শুরু করে।

আরও পড়ুন: বাঁকুড়া ঘুরতে গেলে অবশ্যই ঘুরে আসুন এই স্বাধীনতা সংগ্রামীর বাড়ি! যিনি জায়গা পাননি বইয়ের পাতায়!

এদিকে পুর্বাভাস পেতেই মুকুটমনিপুর জলাধার থেকে গত সোমবার থেকে জল ছাড়া শুরু করে সেচ দফতর। ওই জলাধার থেকে প্রাথমিকভাবে ছয় হাজার কিউসেক হারে শুরু হয় জল ছাড়া। কিন্তু গত ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির জেরে ওই জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করে ১৫ হাজার কিউসেক করা হয়। জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করার আগে কংসাবতী নদীর নিম্ন অববাহিকায় থাকা বাঁকুড়ার রাইপুর, সারেঙ্গা সহ একাধিক ব্লক ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে সতর্ক করেছে সেচ দফতর।

নীলাঞ্জন ব্যানার্জী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom