মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Bankura Tourism: চারিদিকে হলুদ সূর্যমুখী ফুল, পাবেন ৩৪ রকমের আম, গরমে আরামে day tour-এ ঘুরে আসুন সুন্দরী বাঁকুড়ায়| Bankura tourism even in summer vacation can do pre wedding photoshoots also other activities

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৫২ সময় দেখুন


Last Updated:

রয়েছে ৩৪ রকমের আম, টিয়া পাখি, সূর্যমুখী ফুল। প্রিয় মানুষকে নিয়ে করে আসুন বোটিং। বিগত কয়েক দশকের মধ্যেই পাল্টে গেছে চিত্র। মুর্শিদাবাদ মালদার সঙ্গে আম উৎপাদনে উঠে আসছে বাঁকুড়ার নাম।

X

প্রতিকি

প্রতিকি ছবি

বাঁকুড়া: এবার বাঁকুড়ার ছাতনার এমন একটা জায়গার কথা বলব যেখানে আপনি করতে পারবেন বোটিং। চাইলে করতে পারবেন আপনার প্রি ওয়েডিং ফটোশুট। এছাড়াও পেয়ে যাবেন ৩৪ রকমের আম। সূর্যমুখী ফুল, টিয়া পাখি, কাঁঠাল এবং আরও কত কিছু। যেন সাক্ষাৎ স্বর্গবাস। প্রায় ৭০০ বিঘা জায়গা নিয়ে সরকারি প্রকল্পের এই কাজ আপনার নজর কাড়বেই কাড়বে।

চিয়াং মাই, রেড আইভরি, আপেল ম্যাঙ্গো এবং বানানা ম্যাঙ্গো। কয়েক বছর আগে পর্যন্ত এই আমের প্রজাতি গুলি বাঁকুড়ার কাঁকুড়ে সামন্তভূম ছাতনায় উৎপাদিত হতে পারে সেটা কেউই ভাবতে পারেনি। রাজ্য সরকার পরিকল্পিত সাতটি প্রকল্প রয়েছে ছাতনায়। এই সাত প্রকল্পের মধ্যে একটি হল ছাতনা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জনার্দনপুরের মাটির সৃষ্টি প্রকল্প। যে প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছিল কৃষ্ণনগর থেকে বিদেশী আম চারা নিয়ে এসে টবে বসিয়ে। গত বছর মিরাকেলের মতই চারটি চারাই দিয়েছে খুব সুন্দর ফলন। ৬০০-৬৫০ গ্রামের আপেল ম্যাঙ্গো, ৮০০-৯০০ গ্রামের রেড আইভরি। তবে এই আম গাছ গুলি লাগানো রয়েছে টবে ফলেই আম নয়! পরবর্তীকালে এই চারা বাঁকুড়ার চাষিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

শুধুমাত্র আম্রপালি নয়! অন্যান্য আরও আম চাষে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বাঁকুড়া! ছাতনার কাঁকুরে মাটিতে পরীক্ষিত হল এই চার চারা। এবার সঠিক চারা পোঁছে দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। মাদার প্ল্যান্ট যেগুলি রয়েছে, সেগুলিকে একটি সাবধানতার সঙ্গে রাখতে হয়েছে যাতে বাঁদরে ক্ষতি না করতে পারে। পরিচর্যাও অন্যান্য আমের মতই করতে হয়েছে বলে জানিয়েছেন, জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের সেক্রেটারি শংকর চক্রবর্তী।

আরও পড়ুনMilitary Power: যুদ্ধবিমান-ট্যাঙ্ক-ক্ষেপণাস্ত্র-যুদ্ধজাহাজ, ‘বাহুবলী’ ভারতীয় সেনা, পাকিস্তানকে নিমেষে ‘গুড়িয়ে’ দিতে কত সময় লাগবে ভারতের?

বিগত কয়েক দশকের মধ্যেই পাল্টে গেছে চিত্র। মুর্শিদাবাদ মালদার সঙ্গে আম উৎপাদনে উঠে আসছে বাঁকুড়ার নাম। তবে আম্রপালি এবং মল্লিকা উৎপাদনে একচেটিয়া শাসন করছে বাঁকুড়া। শুধু তাই নয় অন্যান্য বিদেশি প্রজাতিও চাষ করা হচ্ছে বাঁকুড়ার ছাতনার মত বন্ধুর এলাকাতে।

নীলাঞ্জন ব্যানার্জী

Next Article

Ancient Shiva Temple: দেবালয় জুড়ে প্রাচীন টেরাকোটার কাজ, দুই শতাধিক বছরের শিব মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর