সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বকশীবাজার খানকাহ: পুরান ঢাকার সুফি ঐতিহ্যের জীবন্ত স্মারক আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর আনোয়ারায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী গ্রেফতার নাগরপুরে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু: কার্ড ছাড়া মিলবে না তেল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ যেকোনো মুহূর্তে যুদ্ধ ফের শুরু হতে পারে: ইরানের সতর্কবার্তা কুতুবদিয়ায় বোরো ধানের বাম্পার ফলন IPL 2026: ‘I was looking at a score around 220-230’ – Ruturaj Gaikwad rues CSK’s batting lapse in SRH loss | Cricket News ‘Personally Disappointed’: Hema Malini On Women’s Reservation Bill Failure, Makes Appeal To Public | Bollywood News

Barasat News: বারাসাতে ঘর ভাড়া দেবেন? এই নির্দেশিকা না মানলেই পড়তে হবে বিপদে! জেলও হতে পারে! are you renting home in barasat must follow this rule or you will end up in jail

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৬২ সময় দেখুন


Last Updated:

Barasat News: বিভিন্ন সময়ে তদন্তে উঠে আসা ভাড়া বাড়ির সুযোগ নিয়ে নানা অপরাধমূলক কাজকর্মের থেকে সাধারণ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও অপরাধ দমনে এই ধরনের তথ্য পুলিশের কাছে থাকাটা অত্যন্ত জরুরি।

বারাসাতে ঘর ভাড়া দেওয়ার ক্ষেত্রে এই নির্দেশিকা না মানলেই পড়তে হবে বিপদে! জানুনবারাসাতে ঘর ভাড়া দেওয়ার ক্ষেত্রে এই নির্দেশিকা না মানলেই পড়তে হবে বিপদে! জানুন
বারাসাতে ঘর ভাড়া দেওয়ার ক্ষেত্রে এই নির্দেশিকা না মানলেই পড়তে হবে বিপদে! জানুন

উত্তর ২৪ পরগনা: এবার বারাসাত পুলিশ জেলার অন্তর্গত এলাকায় ঘর ভাড়া দেওয়ার ক্ষেত্রে এই নির্দেশিকা না মানলেই পড়তে হবে বিপদে! ভাড়াটিয়া রাখা মানেই এখন থেকে শুধু আর ভাড়া নেওয়া নয়, বাড়িওয়ালার সমস্ত কিছুর দায়দায়িত্বও রাখতে হবে মালিককে। পুলিশের সঙ্গেও করতে হবে বাড়ি ভাড়া সংক্রান্ত নথি আদান-প্রদান পেশ। সাম্প্রতিক নানা ঘটনার পরিপ্রেক্ষিতে বারাসাত পুলিশ জেলা কর্তৃপক্ষ জারি করেছে ঘর ভাড়া সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলি।

বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার উভয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই উদ্যোগ।  বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে কী করতে হবে! নির্দেশিকায় বলা হয়েছে, ভাড়াটিয়া রাখার সময় বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে লিখিত চুক্তি থাকা বাধ্যতামূলক। সাধারণত, এই চুক্তি হয় ১১ মাসের জন্য, যার প্রতিলিপি স্থানীয় থানায় জমা দিতে হবে।

পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে, বাড়িওয়ালাকে অবশ্যই স্থানীয় থানায় গিয়ে একটি “টেনেন্ট ফর্ম” পূরণ করতে হবে। সেই ফর্মের সঙ্গে জমা দিতে হবে – ভাড়াটিয়ার সচিত্র পরিচয়পত্র (যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড)। ভাড়াটিয়ার একটি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি। ভাড়া চুক্তির প্রতিলিপি। ভাড়াটিয়া ছাড়াও তাঁর পরিবারের যে সব সদস্য একসঙ্গে থাকবেন, তাঁদের প্রত্যেকের ছবি ও পরিচয়পত্রও।

বিভিন্ন সময়ে তদন্তে উঠে আসা ভাড়া বাড়ির সুযোগ নিয়ে নানা অপরাধমূলক কাজকর্মের থেকে সাধারণ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও অপরাধ দমনে এই ধরনের তথ্য পুলিশের কাছে থাকাটা অত্যন্ত জরুরি। অনেক সময়ে অপরাধীরা ভাড়াটিয়া সেজে বিভিন্ন জায়গায় গা ঢাকা দেয় বা অপরাধমূলক কাজ চালায়। সেক্ষেত্রে আগে থেকে তথ্য থানায় থাকলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে। তবে আপাতত জরুরি ভিত্তিতে বারাসাত ও মধ্যমগ্রাম থানা এলাকায় চালু করা হচ্ছে এই নিয়ম। পরবর্তীতে বারাসাত পুলিশ জেলার সর্বত্রই এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছেন এসডিপিও বারাসাত বিদ্যাগর অজিঙ্কা অনন্ত। ফলে এবার থেকে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে মেনে চলুন পুলিশের এই নির্দেশ।

Rudra Narayan Roy



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom